ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বরগুনায় দোকানে আগুন, কোটি টাকার ক্ষতি

  • আপলোড সময় : ২১-০১-২০২৫ ০২:৩৩:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০১-২০২৫ ০২:৩৩:৫২ অপরাহ্ন
বরগুনায় দোকানে আগুন, কোটি টাকার ক্ষতি
বরগুনার আমতলীতে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি দোকান পুড়ে গেছে, এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সোমবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে আমতলী উপজেলার খেকুয়ানি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, রাত ২টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে দুই দিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ততক্ষণে ১৮টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শামীম জানান, তিনি রাত সাড়ে বারোটার দিকে দোকান বন্ধ করে ঘুমিয়ে পড়েছিলেন, কিন্তু রাত ২টার দিকে স্থানীয়দের চিৎকারে তার ঘুম ভেঙে যায়। তখন তিনি দেখতে পান পাশের দোকান থেকে আগুন জ্বলছে। তৎক্ষণাৎ তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, কিন্তু তা সম্ভব হয়নি।

এদিকে, আরেক ব্যবসায়ী নূর আলম জানান, তার মুদি দোকানটি ছিল এবং তিনি প্রায় ১৫ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন। তিনি আরও বলেন, এই ঘটনার ফলে তিনি নিঃস্ব হয়ে পথে বসে গেছেন।

আমতলী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ারহাউস ইন্সপেক্টর মো. হানিফ জানান, আগুন লাগার খবর পাওয়ার পর তারা ঘটনাস্থলে পৌঁছান, তবে খেকুয়ানি বাজারের ঝুঁকিপূর্ণ সেতুর কারণে তাদের কাজ করতে সমস্যা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের ঘটনা ঘটেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা