ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

বেনজীরের অনিয়ম তদন্তে গোপালগঞ্জের সাভানা রিসোর্টে তদন্তকারী দল

  • আপলোড সময় : ২১-০১-২০২৫ ০২:৪৫:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০১-২০২৫ ০২:৪৫:০৫ অপরাহ্ন
বেনজীরের অনিয়ম তদন্তে গোপালগঞ্জের সাভানা রিসোর্টে তদন্তকারী দল
সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তের অংশ হিসেবে সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) মঙ্গলবার (২১ জানুয়ারি) গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্টে গিয়ে তথ্য সংগ্রহ করছে।

বেনজীর আহমেদ ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত র‍্যাবের মহাপরিচালক এবং ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি গোপালগঞ্জের বৈরাগীটোল গ্রামে ৬২১ বিঘা জমির ওপর সাভানা ইকো রিসোর্ট ও পার্ক গড়ে তোলেন।

অভিযোগ রয়েছে, এই রিসোর্ট নির্মাণের জন্য অধিকাংশ জমি সনাতন ধর্মাবলম্বীদের ভয় দেখিয়ে এবং বিভিন্ন কৌশলে কিনেছেন। রিসোর্ট এবং অন্যান্য স্থাপনা মিলিয়ে ওই এলাকায় ১ হাজার ৪০০ বিঘা জমি বেনজীর আহমেদের দখলে রয়েছে।

এ বিষয়ে তদন্তের জন্য গত বছরের ৫ জুন দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি প্রতিনিধি দল সাভানা রিসোর্ট পরিদর্শন করেছিল। এর আগেও, ৩ জুন রিসোর্ট কর্তৃপক্ষ পার্কটি বন্ধ করে দেয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা

শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা