ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী? সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত আচার্য চড়া সবজির বাজার, বেশিরভাগের দাম ১০০ টাকার বেশি কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা পুলিশ সপ্তাহের বাজেটে কাটছাঁট, কমছে পদকও জ্বালানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানের ২ ডিসি প্রত্যাহার

অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসনের মেয়াদ বাড়িয়েছে মালয়েশিয়া

  • আপলোড সময় : ২১-০১-২০২৫ ০২:৪৯:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০১-২০২৫ ০২:৪৯:৫৪ অপরাহ্ন
অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসনের মেয়াদ বাড়িয়েছে মালয়েশিয়া
মালয়েশিয়া অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরতে ‘অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি’ চালু করে এবং এর মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত ছিল। তবে, যারা এই সময়ের মধ্যে নিবন্ধন করে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগে উপস্থিত হতে পারেননি, তাদের জন্য কর্মসূচির মেয়াদ আগামী ২১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।

২০২৪ সালের ৩১ ডিসেম্বরের আগে যারা অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের মাধ্যমে নিবন্ধন করেছেন কিন্তু ইমিগ্রেশন অফিসে উপস্থিত হতে পারেননি, তারা এখন পর্যন্ত এই কর্মসূচির আওতায় নিজের দেশে ফিরে যেতে পারবেন।

অবৈধ অভিবাসীরা যদি মালয়েশিয়া প্রবেশ করেন নথিপত্র ছাড়া, তবে তাদের জন্য ৫০০ রিঙ্গিত জরিমানা ধার্য হবে। আর যাদের ভিসার মেয়াদ খুব বেশি দিন শেষ হয়নি, তাদের জন্য জরিমানা হবে ৩০০ রিঙ্গিত। তবে, যারা আটক বা রিমান্ডে আছেন, কিংবা যারা সাজা পাচ্ছেন, তারা এ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য যোগ্য হবেন না।

এই কর্মসূচির আওতায় অবৈধ অভিবাসীদের দেশ ফিরে যাওয়ার জন্য তাদের ফ্লাইট টিকিট, বৈধ ভ্রমণ নথি (পাসপোর্ট) অথবা পাসপোর্ট না থাকলে ট্রাভেল পারমিটসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ইমিগ্রেশন অফিসে আত্মসমর্পণ করতে হবে এবং তারপর তাদের ১৪ দিনের মধ্যে দেশে চলে যেতে হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের

হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের