ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

অবৈধ অভিবাসীদের লুকানোরও জায়গা রাখছেন না ট্রাম্প

  • আপলোড সময় : ২২-০১-২০২৫ ০৮:৫৩:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৫ ০৮:৫৩:৫৯ পূর্বাহ্ন
অবৈধ অভিবাসীদের লুকানোরও জায়গা রাখছেন না ট্রাম্প
প্রেসিডেন্ট পদের দায়িত্ব গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প তার অভিবাসন নীতিতে কঠোর পদক্ষেপ নিচ্ছেন। এবার তিনি অবৈধ অভিবাসীদের গ্রেফতার করতে যুক্তরাষ্ট্রের গির্জা ও স্কুলগুলোতে পুলিশি অভিযান পরিচালনার অনুমতি দিয়েছেন।

হোমল্যান্ড সিকিউরিটির ভারপ্রাপ্ত সচিব বেঞ্জামিন হাফম্যান এক বিবৃতিতে বলেছেন, এই সিদ্ধান্তের ফলে অপরাধীরা আর শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ে লুকিয়ে থাকার সুযোগ পাবে না। তিনি আরও বলেন, ট্রাম্প প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেবে, যা পূর্ববর্তী প্রশাসনের তুলনায় ভিন্ন।

২০১১ সালে সংবেদনশীল এলাকায় অভিবাসীদের গ্রেফতার এড়াতে একটি নীতি চালু করেছিল অভিবাসন ও শুল্ক বিভাগ। বাইডেন প্রশাসনও সেই নীতিটি অব্যাহত রেখেছিল। তবে ট্রাম্প এই নীতিতে পরিবর্তন আনলেন।

দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প অভিবাসন ঠেকাতে একের পর এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। তার মধ্যে সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা এবং জন্মগত নাগরিকত্বের সংজ্ঞা নির্ধারণের উদ্যোগ উল্লেখযোগ্য।

ট্রাম্পের শপথ গ্রহণের পরপরই অভিবাসনপ্রত্যাশীদের জন্য চালু থাকা সিবিপি ওয়ান অ্যাপটি বাতিল করা হয়। এই অ্যাপের মাধ্যমে মেক্সিকো সীমান্তবর্তী শহরগুলোতে অপেক্ষমাণ লক্ষাধিক অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অ্যাপয়েন্টমেন্ট পেতেন। এখন অ্যাপ বাতিল হওয়ায় তারা প্রবেশের বৈধ কোনো উপায় খুঁজে পাচ্ছেন না।

মেক্সিকো সীমান্ত শহরে অপেক্ষমাণ হন্ডুরাসের অভিবাসনপ্রত্যাশী ডেনিয়া আলভারাডোর মতো অনেকেই হতাশায় ভুগছেন। হত্যার হুমকি এড়াতে তিনি দুই সন্তান নিয়ে যুক্তরাষ্ট্রে আশ্রয়ের জন্য আবেদন করেছিলেন। কিন্তু সিবিপি ওয়ান অ্যাপ বাতিল হওয়ায় তার মতো লক্ষাধিক মানুষ যুক্তরাষ্ট্রে প্রবেশের উপায় হারিয়েছেন।

ট্রাম্প প্রশাসনের এসব পদক্ষেপ অভিবাসন নীতিতে নতুন মাত্রা যোগ করেছে, যা অভিবাসীদের জন্য পরিস্থিতি আরও কঠিন করে তুলেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা