ঢাকা , শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ বর্তমানে বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা গায়ে কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড বৃষ্টির সঙ্গে পড়ল ১ মণ ওজনের শিলাখণ্ড রাহুলের মৃত্যু হলেও যেভাবে বেঁচে ফিরলেন অভিনেত্রী শ্বেতা জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দেশজুড়ে বৃষ্টির আভাস, হতে পারে শিলাবৃষ্টিও দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, শ্রদ্ধা নিবেদন মিসরের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে পা পিছলে পড়ে আহত ইসহাক দার শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হতে পারে অনলাইন ক্লাস চাচিকে নিয়ে উধাও ভাতিজা সংসদে বিল আকারে উঠছে না গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী জিরো ওয়েটিং টাইমে’ ফিরেছে চট্টগ্রাম বন্দর, আন্তর্জাতিক বাণিজ্যে গতি যুদ্ধবাজদের প্রার্থনা সৃষ্টিকর্তা কবুল করেন না: পোপ লিও ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়াল যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনার টেবিলে বসাবে পাকিস্তান: শেহবাজ শরীফ নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা পানিতে ডুবে টালিউড অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম

  • আপলোড সময় : ২২-০১-২০২৫ ১১:০৮:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৫ ১১:০৮:০০ পূর্বাহ্ন
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা সারজিস আলম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছেড়েছেন।

বুধবার (২২ জানুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

সাবেক সাধারণ সম্পাদক সারজিস আলম জানিয়েছেন, ফাউন্ডেশনের কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে গঠনতন্ত্র, কাঠামো এবং কাজের প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। নতুন কাঠামোয় প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য একটি ‘এক্সিকিউটিভ কমিটি’ গঠন করা হয়েছে, যা অফিসের দৈনন্দিন কাজ তদারকি করবে। এ কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও)। বর্তমানে সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

নতুন কাঠামোয় নীতিনির্ধারণী কার্যক্রম পরিচালনার জন্য ‘গভর্নিং বডি’ গঠন করা হয়েছে। এতে প্রধান উপদেষ্টা ছাড়াও স্বাস্থ্য, সমাজকল্যাণ, স্থানীয় সরকার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের চারজন উপদেষ্টা অন্তর্ভুক্ত রয়েছেন। ফাউন্ডেশনের নতুন কাঠামোতে ‘সাধারণ সম্পাদক’ নামে কোনো পদ আর থাকবে না।

সারজিস আলম জানান, ফাউন্ডেশনটি গত বছরের ১ অক্টোবর প্রথমবারের মতো আর্থিক সহযোগিতা কার্যক্রম শুরু করে এবং অফিস চালু হয় ১৫ অক্টোবর। তিনি ২১ অক্টোবর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রায় দুই মাস ১০ দিন দায়িত্ব পালন করেন। ৭ জানুয়ারি তিনি সাইনিং অথোরিটি হস্তান্তর করে অফিসিয়ালি দায়িত্ব শেষ করেন।

তার সময়কালে ৮২৬ জন শহীদ পরিবারের মধ্যে ৬২৮ জন এবং প্রায় ১১ হাজার আহত মুক্তিযোদ্ধার মধ্যে ২ হাজার জনকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

দায়িত্ব ছাড়ার বিষয়ে তিনি বলেন, "যতদিন ফাউন্ডেশনে সর্বোচ্চ সময় দিতে পেরেছি, ততদিন দায়িত্ব পালন করেছি। যখন মনে হয়েছে, প্রয়োজনীয় সময় দেওয়া সম্ভব হবে না, তখন দায়িত্ব ছেড়ে দিয়েছি। এটি কোনো দুর্বলতা নয় বরং দায়িত্বের প্রতি সৎ থাকার প্রতিফলন।"

তিনি আশা প্রকাশ করেন, নতুন কাঠামোর মাধ্যমে ফাউন্ডেশন আরও কার্যকর ভূমিকা পালন করবে।

কমেন্ট বক্স
হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা

হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা