ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ব্রাজিলের কাছে এখনও যে সমীকরণে পিছিয়ে আর্জেন্টিনা থেমে যেতে পারে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কেপ ভার্দে ম্যাচে যেসব রেকর্ড হতে পারে মেসি-স্কালোনি-আর্জেন্টিনার

পুলিশের পোশাক গোলাপী করার আহ্বান উমামার

  • আপলোড সময় : ২২-০১-২০২৫ ১১:৩৯:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৫ ১১:৩৯:০৫ পূর্বাহ্ন
পুলিশের পোশাক গোলাপী করার আহ্বান উমামার
বাংলাদেশ পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। নতুন পোশাকের রং নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা। এর মধ্যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র উমামা ফাতেমার একটি সাক্ষাৎকার ভাইরাল হয়েছে, যেখানে তিনি পুলিশের পোশাক গোলাপি করার প্রস্তাব দিয়েছেন।

সোমবার ২০ জানুয়ারি আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এক সংবাদ সম্মেলনে জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের পোশাক হবে আয়রন রঙের, র‍্যাবের পোশাক হবে অলিভ রঙের এবং আনসারের পোশাক হবে গোল্ডেন হুইট রঙের।

নতুন এ পোশাক নিয়ে চলমান আলোচনা আরও তীব্র হয় উমামা ফাতেমার মন্তব্যের পর। ভাইরাল হওয়া ভিডিওতে তিনি বলেন, “পুলিশের দ্রুততম সময়ে গোলাপি পোশাক দেওয়া উচিত। গোলাপি একটি সুন্দর প্রতীক এবং আই সুদিং (চোখে প্রশান্তি এনে দেয় এমন) রং।”

তবে তিনি সব ইউনিটের জন্য গোলাপি পোশাকের পক্ষে নন। তিনি বলেন, “যারা মানুষকে গ্রেপ্তার করে, তাদের ক্ষেত্রে গোলাপি পোশাক সঠিক নয়। তবে ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের জন্য গোলাপি উপযুক্ত হতে পারে।”

উমামা ফাতেমার এ মন্তব্য পুলিশের পোশাক পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণার আগে না পরে এসেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী সংস্কার এবং পোশাক পরিবর্তনের দাবি জোরালো হয়। এরই ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন সরকার বাহিনীগুলোর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ

৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ