ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ২২-০১-২০২৫ ১২:০৯:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৫ ১২:০৯:৪২ অপরাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একটি মেহগনি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে শাহবাগ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহটি উদ্ধার করে।

এটি প্রথমে সনাক্ত করা সম্ভব হয়নি, তবে পুলিশের ধারণা, আনুমানিক ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি ভবঘুরে ছিলেন এবং সম্ভবত আত্মহত্যা করেছেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ হাদিউজ্জামান জানান, সকাল পৌনে ৯টার দিকে খবর পান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিপরীত পাশে ফুটপাতে একটি মেহগনি গাছের চূড়ায় গলায় ফাঁস দিয়ে ঝুলছে এক ব্যক্তি। এরপর পুলিশ দ্রুত সেখানে গিয়ে মরদেহটি নিচে নামায় এবং আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

স্থানীয়দের মতে, ওই ব্যক্তি ফুটপাতে থাকতেন এবং মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রাথমিক ধারণা অনুযায়ী, তিনি মঙ্গলবার দিবাগত রাতের কোনো সময় গাছের চূড়ায় উঠে আত্মহত্যা করতে পারেন। তবে এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।

কমেন্ট বক্স
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু