ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

চারিদিকে পানি থই থই, ভোগান্তিতে ৫০ হাজার মানুষ

  • আপলোড সময় : ৩১-১০-২০২৪ ১২:০৬:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৪ ১২:০৬:৫৮ অপরাহ্ন
চারিদিকে পানি থই থই, ভোগান্তিতে ৫০ হাজার মানুষ
খুলনার ডুমুরিয়ায় দীর্ঘ দুই মাসের জলাবদ্ধতার কারণে প্রায় ৫০ হাজার মানুষ মানবেতর জীবনযাপন করছেন। পানিবন্দি এই এলাকাগুলোতে মাঠের ফসল নষ্ট, মাছের ঘের তলিয়ে যাওয়া, ও পুকুর ডুবে যাওয়ার মতো ঘটনা ঘটেছে, ফলে স্থানীয়দের আয়ের উৎসও ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ডুমুরিয়ার অন্তত ১০টি ইউনিয়নে জলাবদ্ধতার কারণে অনেক পরিবার ঘর ছেড়েছে এবং যাদের পক্ষে সম্ভব হয়নি তারা ঘরে থেকেই দুর্বিষহ অবস্থার মধ্যে জীবনযাপন করছেন। 

স্থানীয়দের অভিযোগ, শোলমারী নদীর নাব্য সংকট, স্লুইসগেটের অচলাবস্থা, ও খাল দখল হওয়ায় পানি নামতে পারছে না। ফলে বাসিন্দারা নৌকা ও কলাগাছের ভেলায় চলাচল করছেন, এবং পুকুর ও গবাদি পশু পানিতে থাকায় তাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও কার্যত বন্ধ হয়ে গেছে।

খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া বলেন, ডুমুরিয়ার জলাবদ্ধতা শুধু স্থানীয় নয়, বরং পুরো খুলনা বিভাগজুড়ে বিস্তৃত। 

এই সংকট দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া সমাধান সম্ভব নয় এবং এটি জাতীয় পর্যায়ে সমাধান করতে হবে, অন্যথায় দক্ষিণ-পশ্চিমাঞ্চল ভবিষ্যতে বসবাসের অনুপযোগী হয়ে পড়বে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা