ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪

ইউক্রেন চুক্তি না হলে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ হতে পারে : ট্রাম্প

  • আপলোড সময় : ২২-০১-২০২৫ ১২:২৭:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৫ ১২:২৭:৫০ অপরাহ্ন
ইউক্রেন চুক্তি না হলে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ হতে পারে : ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যদি রুশ প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে যুদ্ধ বন্ধে একটি চুক্তির লক্ষ্যে আলোচনা করতে অস্বীকৃতি জানান তাহলে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন।মঙ্গলবার ট্রাম্প এমন মন্তব্য করেছেন।
হোয়াইট হাউসে সাংবাদিকরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে জানতে চান, যদি ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আলোচনার টেবিলে না বসতে রাজি না হন তাহলে যুক্তরাষ্ট্র মস্কোর ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করবে কিনা। জবাবে ট্রাম্প বলেছেন, ‘মনে হচ্ছে তাই’ হবে।গত সোমবার (২০ জানুয়ারি) তার শপথ নেয়ার আগে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরপরই ইউক্রেন যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি আশা প্রকাশ করেছিলেন, কিয়েভকে রাশিয়ার প্রতি ছাড় দিতে বাধ্য করার জন্য চাপ দেবেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করে।

পুতিনের অস্বাভাবিক সমালোচনামূলক মন্তব্যের জবাবে ট্রাম্প সোমবার বলেছেন, পুতিনকে ’একটি চুক্তি করা উচিত। আমি মনে করি তিনি চুক্তি না করে রাশিয়াকে ধ্বংস করছেন।’ট্রাম্প আরো বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাকে বলেছিলেন যে তিনি যুদ্ধের অবসান ঘটাতে একটি শান্তি চুক্তি চান।
সূত্র : বাসস

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ওপেন এআই মডেলের বিরুদ্ধে চুরির অভিযোগ

ওপেন এআই মডেলের বিরুদ্ধে চুরির অভিযোগ