ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ওয়ালটন স্মল অ্যাপ্লায়েন্স নেটওয়ার্কের পার্টনার্স সামিট-২০২৫ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২২-০১-২০২৫ ০১:২৮:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৫ ০১:২৮:৩৭ অপরাহ্ন
ওয়ালটন স্মল অ্যাপ্লায়েন্স নেটওয়ার্কের পার্টনার্স সামিট-২০২৫ অনুষ্ঠিত
‘রিডিফাইনিং ফিউচার টুগেদার’ স্লোগানে অনুষ্ঠিত হলো দেশের সুপারব্র্যান্ড ওয়ালটনের স্মল অ্যাপ্লায়েন্স নেটওয়ার্কের ‘পার্টনার্স সামিট-২০২৫’।

গত শনিবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে বেলুন উড়িয়ে স্মল অ্যাপ্লায়েন্স নেটওয়ার্কের ‘পার্টনার্স সামিট-২০২৫’ উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চেয়ারম্যান এস এম শামছুল আলম এবং পরিচালক তাহমিনা আফরোজ তান্না।

দেশজুড়ে ওয়ালটন স্মল অ্যাপ্লায়েন্সের সহস্রাধিক ডিস্ট্রিবিউটর, বিক্রয় প্রতিনিধি, কর্মকর্তাসহ প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্যগণ এ সম্মেলনে অংশ নেন।

সম্মেলনে ওয়ালটন হোম ও স্মল অ্যাপ্লায়েন্স বিক্রয় প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে গ্রাহকদের সর্বোচ্চ সেবা ও সুবিধা প্রদানের পাশাপাশি বাজার পরিস্থিতি পর্যালোচনার মাধ্যমে সময়োপযোগি বাজারজাত কৌশল নির্ধারণের জন্য ডিস্ট্রিবিউটর পরামর্শ এবং দিক-নির্দেশনা প্রদান করা হয়।

ডিস্ট্রিবিউটরদের সব ধরনের সহযোগিতা ও সুবিধা প্রদানের আশ্বাস প্রদান করে ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যান এস এম শামছুল আলম বলেন, ‘আপনাদের অক্লান্ত শ্রম ও আন্তরিক প্রচেষ্টায় আজ ওয়ালটন একটি জায়ান্ট প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। বাংলাদেশে ইলেকেট্রনিক্স পণ্যের সফল বিপ্লবের অন্যতম অংশীদার হচ্ছেন আপনারা (ডিস্ট্রিবিউটর) এবং দেশপ্রেমিক ক্রেতারা।’

সম্মেলনে অংশ গ্রহণ করায় ডিস্ট্রিবিউটরদের ধন্যবাদ জানিয়ে ওয়ালটন হাই-টেকের পরিচালক তাহমিনা আফরোজ তান্না বলেন, ‘বর্তমানে ৩০টিরও বেশি ধরনের হোম ও স্মল অ্যাপ্লায়েন্সের ৩ শতাধিক মডেল উৎপাদন ও বাজারজাত করছি। প্রতিনিয়িত গবেষণার মাধ্যমে এসব পণ্য নতুন নতুন উদ্ভাবনী প্রযুক্তি ও ফিচার যুক্ত করছেন ওয়ালটনের গবেষণা ও উদ্ভাবন টিমের প্রকৌশলীরা।’

এছাড়া চলতি বছরও বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব উদ্ভাবনী প্রযুক্তি এবং ফিচারসমৃদ্ধ নতুন মডেলের পণ্য বাজারে ছাড়ার ঘোষণা দেন তিনি।

এদিন ২০২৪ সালে বিক্রয়ে অসামান্য অবদান রাখায় সম্মেলনে ৪৯ জন ডিস্ট্রিবিউটর ও বিক্রয় প্রতিনিধিকে পুরস্কৃত করা হয়।

ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার মোস্তফা কামালের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) মো. ইউসুফ আলী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনপ্রিয় চিত্রনায়ক এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র্যাফেল ড্র-এর মধ্য দিয়ে সমাপ্ত হয় ওয়ালটন স্মল অ্যাপ্লায়েন্স নেটওয়ার্কের পার্টনার্স সামিট-২০২৫।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা