ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

৮ ঘণ্টার মধ্যে ব্রিটিশ নাগরিকের পাসপোর্টসহ ব্যাগ উদ্ধার

  • আপলোড সময় : ২২-০১-২০২৫ ০২:৩০:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৫ ০২:৩০:১৬ অপরাহ্ন
৮ ঘণ্টার মধ্যে ব্রিটিশ নাগরিকের পাসপোর্টসহ ব্যাগ উদ্ধার
চট্টগ্রামের জুবিলী রোড এলাকায় হারিয়ে যাওয়া দুই ব্রিটিশ নাগরিকের গুরুত্বপূর্ণ জিনিসপত্রসহ ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। পরে ব্যাগটি তাদের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জুবিলী রোডে একটি সিএনজিতে ভুলবশত তাদের ব্যাগ রেখে যান দুই ব্রিটিশ নাগরিক। ব্যাগটিতে দুটি ব্রিটিশ পাসপোর্ট, নগদ তিন লাখ টাকা, একটি চেকবই, মোবাইল ফোন এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ছিল। পরে একটি ব্যাংকে গিয়ে তারা বিষয়টি বুঝতে পারেন এবং সিএনজির সন্ধান পাননি।

পরিস্থিতি জানার পর, তারা কোতোয়ালি থানায় যোগাযোগ করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, ঘটনা জানার পর পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সিএনজিটি শনাক্ত করা হয়। মঙ্গলবার রাত ৮টার দিকে অক্ষত অবস্থায় ব্যাগটি উদ্ধার করা হয়।

পুলিশের দ্রুত পদক্ষেপে ব্রিটিশ নাগরিকরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা