ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

খেজুরের রস সংগ্রহ করতে গিয়ে গাছির মৃত্যু

  • আপলোড সময় : ২২-০১-২০২৫ ০২:৩৫:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৫ ০২:৩৫:০২ অপরাহ্ন
খেজুরের রস সংগ্রহ করতে গিয়ে গাছির মৃত্যু
যশোরের কেশবপুর উপজেলার বেলকাটি গ্রামে খেজুরগাছ কাটতে গিয়ে দুর্ঘটনায় আবুল হোসেন খাঁ (৬২) নামে এক গাছির মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে আবুল হোসেন খেজুরগাছ কাটার সময় গাছের মাঝের অংশ ভেঙে নিচে পড়ে যান। ভাঙা অংশটি তার গায়ের ওপর পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে সন্ধ্যার দিকে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।

আবুল হোসেনের পেশা কৃষিকাজ হলেও শীত মৌসুমে তিনি খেজুরগাছ থেকে রস সংগ্রহ করতেন। এই দুর্ঘটনার সময় তার ছেলে ইয়াকুব আলী পাশেই কৃষিকাজ করছিলেন। তিনি জানান, গাছ ভেঙে পড়ার ঘটনা চোখের সামনেই ঘটেছে, আর বাবাকে তৎক্ষণাৎ উদ্ধার করে নিয়ে যাওয়ার চেষ্টা করেও বাঁচানো যায়নি।

পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলাম বুলু আবুল হোসেন খাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এলাকাবাসী শোক প্রকাশ করে জানান, আবুল হোসেন ছিলেন খুবই পরিশ্রমী ও সদালাপী ব্যক্তি।

এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা