ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

খালে ভেসে উঠল যুবকের মরদেহ

  • আপলোড সময় : ২২-০১-২০২৫ ০২:৫১:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৫ ০২:৫১:৪৯ অপরাহ্ন
খালে ভেসে উঠল যুবকের মরদেহ
রাজধানীর ডেমরা খালে ভাসমান অবস্থায় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ, তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

বুধবার (২২ জানুয়ারি) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে হত্যার পর মরদেহটি খালে ফেলে দেওয়া হতে পারে।

ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার সবুজ রানা জানান, স্টাফ কোয়ার্টার ও বাঁশেরপুল এলাকার মাঝামাঝি খাল থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের জন্য পিবিআই আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছে।

তিনি আরও জানান, মৃত্যুর কারণ উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার জন্য তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

অন্যদিকে, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। তবে তার নাম-পরিচয়ও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মরদেহটি আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা