ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

চালের দামে অস্থিরতা কমেছে, আমদানি করা হচ্ছে ১০ লাখ টন চাল–গম: খাদ্য উপদেষ্টা

  • আপলোড সময় : ২২-০১-২০২৫ ০৩:২৮:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৫ ০৩:২৮:৫০ অপরাহ্ন
চালের দামে অস্থিরতা কমেছে, আমদানি করা হচ্ছে ১০ লাখ টন চাল–গম: খাদ্য উপদেষ্টা

বাজারে খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার ১০ লাখ টন চাল ও গম আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার আজ (২২ জানুয়ারি) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, ইতোমধ্যে চালের দাম কিছুটা স্থিতিশীল হয়েছে।

আজ বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত সভায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আলী ইমাম মজুমদার বলেন, বাজারে চাল ও গমের মজুদ পরিস্থিতি ভালো রয়েছে। তবে ভবিষ্যতের জন্য খাদ্য মজুত বা স্টক করার ওপর জোর দেওয়া হচ্ছে, যাতে ব্যবসায়ীরা সুযোগ নিতে না পারে।

বর্তমানে ১৩ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে। এর মধ্যে ৮ লাখ ৮২ হাজার মেট্রিক টন চাল এবং ৩ লাখ ৪১ হাজার টন গম রয়েছে। এর পাশাপাশি ১০ লাখ টন চাল ও গম আমদানির পরিকল্পনা করা হয়েছে, যার মধ্যে গমের পরিমাণ ৩ লাখ টন এবং এটি রাশিয়া ও ভারত থেকে আমদানি হবে। এছাড়া ভিয়েতনাম, পাকিস্তান ও মিয়ানমার থেকেও চাল আমদানি করা হবে।

চালের দাম বর্তমানে কেজি প্রতি ৬০ টাকার আশপাশে রয়েছে, তবে বোরো ফলনের ওপর আমদানির পরিমাণ নির্ভর করবে। খাদ্য উপদেষ্টা আরও বলেন, চালের দামে অস্থিরতা কমেছে এবং এটি ক্রমান্বয়ে কমছে। ভবিষ্যতে মোটা চালসহ মধ্যবিত্তের জন্য দাম কমানোর চেষ্টা করা হবে।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা