ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

তিন বাহিনীর পোশাকের ডিজাইনার ও অনুমোদনকারীদের দ্রুত গ্রেপ্তার করা হউক - আসিফ

  • আপলোড সময় : ২২-০১-২০২৫ ০৪:০৬:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৫ ০৪:০৬:৫৬ অপরাহ্ন
তিন বাহিনীর পোশাকের ডিজাইনার ও অনুমোদনকারীদের দ্রুত গ্রেপ্তার করা হউক - আসিফ
বাংলাদেশ পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তন নিয়ে সম্প্রতি তীব্র সমালোচনা চলছে, যার মধ্যে জনপ্রিয় গায়ক আসিফ আকবরও তার অভিমত তুলে ধরেছেন। সম্প্রতি, স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে পুলিশের পোশাক হবে লোহা (আয়রন) রঙের, র‍্যাবের পোশাক হবে জলপাই (অলিভ) রঙের এবং আনসারের পোশাক হবে সোনালি গম (গোল্ডেন হুইট) রঙের।

এ বিষয়ে মঙ্গলবার রাতে আসিফ আকবর তার ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেন এবং তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, "তিন বাহিনীর এই পোশাকের ডিজাইনার, অনুমোদনকারী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিকিৎসার জন্য রুচিহীনতার অভিযোগে দ্রুত গ্রেপ্তার করা হউক, মানসিক ডাক্তারদের মাধ্যমে জিজ্ঞাসাবাদ শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের পাবনার হেমায়েতপুর পাগলা গারদে প্রেরণ করার অনুরোধ জানাচ্ছি।" তিনি আরও যোগ করেন, "সারা দেশে রুচিহীনতা ছড়িয়ে পড়লে সব দায়দায়িত্ব রুচিহীন সরকারকেই নিতে হবে।"

এটি এমন একটি মুহূর্ত যখন দেশে আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কারের বিষয়ে আলোচনা হচ্ছে, এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বাহিনীটির পোশাক পরিবর্তনের দাবি উঠেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা