ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা।

শাহজালালে বোমাতঙ্কের অবসান, যাত্রীরা নিরাপদ

  • আপলোড সময় : ২২-০১-২০২৫ ০৫:২৫:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৫ ০৫:২৫:০৮ অপরাহ্ন
শাহজালালে বোমাতঙ্কের অবসান, যাত্রীরা নিরাপদ
কয়েক ঘণ্টা রুদ্ধশ্বাস অবস্থার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের রোম ফেরত ফ্লাইটে বোমাতঙ্কের অবসান হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীরা সবাই নিরাপদেই বিমানবন্দর ছেড়েছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘সব প্রটোকল অনুযায়ী উড়োজাহাজটিতে তল্লাশি চালানো হয়েছে। কোনো ঝুঁকি না পাওয়া যাওয়ায় দুপুর সাড়ে ১২টায় অভিযান সমাপ্ত করা হয়। যাত্রীদের তাদের ব্যাগেজ বুঝিয়ে দেওয়া হয়েছে।’ বিমানের রোম থেকে ঢাকায় আসা বিজি-৩৫ নম্বর ফ্লাইটে বোমা আছে এমন খবরে বুধবার (২২ জানুয়ারি) সকালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম জানান, ভোরের দিকে বিমানবন্দরের কন্ট্রোল রুমে একটি বার্তা আসে। ওই বার্তায় বলা হয়, রোম থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-৩৫৬ এ বোমা রাখা আছে। যে কোনো সময় বোমাটির বিস্ফোরণ ঘটবে। এমন অবস্থায় কন্ট্রোল রুম থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়।

এ অবস্থার মধ্যেই সকাল ৯টা ৩৫ মিনিটে ফ্লাইটটি শাহজালালে জরুরি অবতরণ করে। ফ্লাইটটি জরুরি অবতরণের পরপরই কামরুল ইসলামের নেতৃত্বে বিমান বাহিনীর একটি দল, কুইক রেসপন্স ফোর্সসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাপক প্রস্তুতি নেন। পরে ফ্লাইটের ভেতর থেকে আড়াইশো যাত্রী ও ১৩ ক্রুসহ সবাইকে নিরাপদে বের করে সরিয়ে নেওয়া হয়।সকাল সাড়ে ১০ টায় বোমা ডিসপোজাল ইউনিট প্লেনের ভেতর প্রবেশ করে। তারা ১১ টা পর্যন্ত তল্লাশি চালায়। তবে তল্লাশিতে কোনো বোমা পাওয়া যায়নি। 

রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক বোসরা ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নিরাপত্তা তল্লাশিতে কোনো কিছু না পাওয়ায় সিকিউরিটি থ্রেট ক্লিয়ার হয় দুপুর সাড়ে ১২টায়। যথাযথ নিরাপত্তা তল্লাশি শেষে দুপুর দেড়টায় ফ্লাইটটির সব যাত্রী নিরাপদে বিমানবন্দর ত্যাগ করেন।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী

আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী