ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

সীমান্তের ১৫০ গজের মধ্যে কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না

  • আপলোড সময় : ২২-০১-২০২৫ ০৭:০৯:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৫ ০৭:০৯:২৫ অপরাহ্ন
সীমান্তের ১৫০ গজের মধ্যে কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না
রাজশাহী ও মালদা সেক্টরে বাংলাদেশ-ভারত সীমান্তের ১৫০ গজের মধ্যে কৃষক ছাড়া অন্য কারও না যাওয়ার সিদ্ধান্ত হয়েছে বিজিবি ও বিএসএফের এক বৈঠকে।বুধবার (২২ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ বিওপির সম্মেলন কক্ষে সেক্টর কমান্ডার পর্যায়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ৫৯ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বৈঠকে সীমান্ত নিয়ে কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে অন্যতম- সীমান্তের ১৫০ গজের মধ্যে বাংলাদেশি এবং ভারতীয় কৃষক ব্যতীত অন্য কেউ প্রবেশ করবেন না। সীমান্তে যেকোনো সমস্যা বিজিবি এবং বিএসএফের মধ্যে আলোচনার মাধ্যমে সমন্বিতভাবে সমাধান করা হবে। উভয় দেশের গণমাধ্যমের সীমান্ত সম্পর্কিত যেকোনো ধরনের অপপ্রচার কিংবা গুজব ছড়ানো যাবে না। উভয় দেশের স্থানীয় জনগণের অনুপ্রবেশ ও মাদক চোরাচালান ইত্যাদি থেকে বিরত থাকতে হবে।

বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ, বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন মালদা সেক্টর ডিআইজি অরুণ কুমার গৌতম।এ ছাড়া বৈঠকে আরো উপস্থিত ছিলেন ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক সুরজ সিংসহ বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা