ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

শনিবার থেকে কমতে পারে তাপমাত্রা

  • আপলোড সময় : ২৩-০১-২০২৫ ১২:১৭:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০১-২০২৫ ১২:১৯:২৪ অপরাহ্ন
শনিবার থেকে কমতে পারে তাপমাত্রা
দেশে তাপমাত্রা বাড়ার প্রবণতা থাকতে পারে আগামীকাল শুক্রবার পর্যন্ত। এ সময় কুয়াশার ঘনত্বও কিছুটা বেশি থাকতে পারে। তবে শনিবার থেকে আবার তাপমাত্রা ও কুয়াশা কমতে পারে। তখন সারা দেশেই শীতের তীব্রতা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।চলতি জানুয়ারি মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকছে। ব্যতিক্রম ছিল না গতকাল বুধবারও। অঞ্চলভেদে সর্বনিম্ন তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ১ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সূত্র। তবে তাপমাত্রা বেশি থাকলেও উত্তরের মৃদু বাতাস ও কুয়াশার কারণে সূর্যের আলো পাওয়া কমায় কোনো কোনো অঞ্চলে শীতের অনুভূতি কিছুটা বেড়েছে।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা গত রাতে গনমাধ্যমকে বলেন, ‘কুয়াশা কিছুটা বেড়েছে আজ (গতকাল)। কুয়াশার কারণে সূর্যের আলোর প্রাপ্যতা কিছুটা কমে যাওয়ায় দেশের কোনো কোনো অঞ্চলে শীতের অনুভূতিও কিছুটা বেড়েছে। শুক্রবার পর্যন্ত তাপমাত্রা বাড়ার প্রবণতা আছে। ফলে এ সময় শীতের অনুভূতিতে তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই।তিনি বলেন, আগামী শনিবার থেকে আবার তাপমাত্রা কমতে পারে, যা অব্যাহত থাকতে পারে সোমবার পর্যন্ত। ফলে শীত বাড়তে পারে তখন। তবে তীব্র শীত পড়ার আশঙ্কা কম। দেশের উত্তর ও পশ্চিমাঞ্চল, বিশেষ করে পঞ্চগড়ের তেঁতুলিয়া বা চুয়াডাঙ্গার মতো দু-একটি অঞ্চলে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা এর নিচে নামতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে আজ দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।তবে দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দক্ষিণে দিনের তাপমাত্রা বাড়তে পারে আগামীকাল শুক্রবারও। রাতের তাপমাত্রা ২-১ ডিগ্রি কমতে পারে সারা দেশেই। শনিবার থেকে আবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে।  আগামীকাল শুক্রবার পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে তুলনামূলক কুয়াশা বেশি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্তও থাকতে পারে কুয়াশা। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। তবে শনিবার থেকে আবার কমতে পারে কুয়াশা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী