ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ অবৈধ অভিবাসী আটক

  • আপলোড সময় : ২৩-০১-২০২৫ ০১:৪৮:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০১-২০২৫ ০১:৪৮:১৯ অপরাহ্ন
মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ অবৈধ অভিবাসী আটক
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমন অভিযানে ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জনকে আটক করা হয়েছে। রাজধানী কুয়ালালামপুরের পর্যটকদের ব্যস্ততম এলাকা বুকিত বিনতাং থেকে দেশটির ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে।কুয়ালালামপুরের অভিবাসন বিভাগ জানায়, বুধবার (২২ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় ‘হটস্পট’ হিসেবে পরিচিত বুকিত বিনতাং এর জালান আলোর আশেপাশে অভিযান চালিয়ে ১৭৬ অবৈধ অভিবাসীকে আটক করা হয়।

অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ এক বিবৃতিতে জানান, জনসাধারণের অভিযোগ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুয়ালালামপুর সিটি হলের (ডিবিকেএল) সহযোগিতায় সন্ধ্যা সোয়া ৭টায় শুরু হওয়া অবৈধ অভিবাসী দমন অভিযানে ৭১ বাংলাদেশিসহ মিয়ানমারের ৬০, ইন্দোনেশিয়ার ২৪, নেপালের ১৬, পাকিস্তানের তিন এবং মিশর ও সুদানের একজন করে নাগরিককে আটক করা হয়।

দেশটির ইমিগ্রেশন আইন অনুযায়ী বৈধ কাগজপত্র না থাকা এবং দেশে অতিরিক্ত সময় অবস্থানের কারণে তাদের আটক করা হয়। তাদের নথিপত্র এবং পরবর্তী পদক্ষেপের জন্য কুয়ালালামপুর ইমিগ্রেশন সদরদপ্তরে নিয়ে যাওয়া হয়েছে।অভিবাসন বিভাগের পরিচালক আরও জানান, বিদেশি এবং নিয়োগকর্তারা যেন আইন মেনে চলেন তা নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কমেন্ট বক্স
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস