ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদেশ সফর ‘সফল’, প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ প্রথম বিদেশ সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৯২০ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫০ হাজারের অধিক কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ১৬৪, এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে: স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও নদী ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা চান প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রীর আহ্বান ভেনেজুয়েলায় ভূমিকম্প: ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা নকআউটের স্বপ্ন নিয়ে ব্রাজিলের মুখোমুখি স্কটল্যান্ড চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনব: শিক্ষামন্ত্রী শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, গুরুত্ব পাবে যেসব বিষয় আমি না থাকলে ইসরায়েল চূর্ণ বিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় নতুন মোড়, ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত রেমিট্যান্সে সুবাতাস, ১৭ দিনে এলো ১৮২ কোটি ডলার

শীতে যে কারণে বেশি করে মাছ খাবেন

  • আপলোড সময় : ২৩-০১-২০২৫ ০৪:১৬:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০১-২০২৫ ০৪:১৬:৩৩ অপরাহ্ন
শীতে যে কারণে বেশি করে মাছ খাবেন
মাছে-ভাতে বাঙালি। প্রতিদিন কোনো না কোনো বেলায় মাছের পদ খান কমবেশি সবাই। কারও পছন্দ ছোট মাছ তো আবার কারও পছন্দ বড় মাছ। তবে আপনার যে মাছই পছন্দ হোক না কেন, এই শীতে নিয়মিত তা খাওয়া জরুরি। আসলে মাংস-ডিমের চেয়ে মাছ বেশি খেলে স্বাস্থ্যে বেশি উপকার মিলবে, এমনই মত বিশেষজ্ঞদের।তাদের মতে, শীতকালে প্রায় প্রতিদিনই মাছ খেতে পারলে ভালো। শীতে এমনিতেই নানা রোগাবালাই লেগে থাকে। আর শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে মাছ। চলুন জেনে নেওয়া যাক এ সময় মাছ খেলে কী কী উপকার মিলবে-

হার্ট ভালো খাকবে

শীতে হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে। তাই এমন কিছু খাবার খেতে হবে যা হার্টের খেয়াল রাখে। মাছ সেই তালিকায় একেবারে উপরের দিকে আছে। বিশেষ করে সামুদ্রিক মাছ হৃদয়ের যত্ন নিতে খুবই দক্ষ। কারণ এই মাছে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড , যা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়।

ওজন নিয়ন্ত্রণে থাকবে

শীতে ওজন বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। কারণ এ সময় খাওয়া-দাওয়ায় একেবারেই নিয়ম মানতে ইচ্ছা করে না। তবে মাছ খেলে কিন্তু ওজন তেমন বাড়বে না। কারণ মাছে আছে প্রোটিন, যা ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

পেশি মজবুত হবে

পেশিতে ব্যথা, গাঁটে গাঁটে যন্ত্রণা বেড়ে যায় শীতে। তাছাড়া বয়স বেশি হলে ঠান্ডা আবহাওয়ায় এসব ব্যথা যেন দ্বিগুণ হয়। ব্যথার সঙ্গে লড়াই করতে ভরসা রাখতে পারেন মাছের উপর। মাছের অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান প্রদাহজনিত সমস্যা কমায়।

মন ভালো থাকবে

শীতে সূর্যের আলো কম থাকে। ফলে ভিটামিন ডি কম শোষিত হয়। ভিটামিন ডি এর অভাবে মনের কোণেও মেঘ জমতে থাকে। বাড়ে উদ্বেগ আর অবসাদ। আর এ সমস্যাতেও মাছ বেশ উপকারী। কারণ মাছে ভরপুর পরিমাণে আছে ভিটামিন ডি।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে

শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হওয়া জরুরি। এতে করে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমবে। আর সে জন্যও প্রতিদিন কোনো না কোনো মাছ পাতে রাখা জরুরি। মাছে থাকে ভিটামিন ডি, যা রোগের সঙ্গে লড়াই করার শক্তি জোগায়। এছাড়া মাছে থাকা সেলেনিয়াম, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

কমেন্ট বক্স
ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি