ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

নাটোরে মাকে হত্যার দায়ে মেয়ের ১০ বছরের আটকাদেশ

  • আপলোড সময় : ২৩-০১-২০২৫ ০৪:২৫:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০১-২০২৫ ০৪:২৫:৫২ অপরাহ্ন
নাটোরে মাকে হত্যার দায়ে মেয়ের ১০ বছরের আটকাদেশ
নাটোরের গুরুদাসপুরে মোটরসাইকেল কিনে না দেওয়ায় মা সেলিনা খাতুন (৪৫) কে গলা কেটে হত্যার দায়ে কিশোরী মেয়ে নুশরাত জেরিন ববি (১৬) কে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত।বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নাটোরের শিশু আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম আসামির অনুপস্থিতে এই আদেশ দেন। দন্ডপ্রাপ্ত নুশরাত জেরিন ববি গুরুদাসপুর উপজেলার উত্তর নারীবাড়ী গ্রামের নজরুল ইসলামের মেয়ে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, সেলিনা খাতুন ও নজরুল ইসলামের মেয়ে নুশরাত জেরিন ববি তার নিজের পছন্দমত বিয়ে করে পালিয়ে যায়। পরে পরিবার তাদের বিয়ে মেনে নিলে ববি তার মা সেলিনা খাতুনের কাছে জামাইয়ের জন্য একটি মোটরসাইকেল দাবি করে। গত ২০২১ সালে ২২ মার্চ সন্ধ্যায় মোটরসাইকেল কিনে দিতে রাজি না হওয়ায় বাবার বাড়িতে মা সেলিনা খাতুন এর সঙ্গে মেয়ের বাকবিতন্ডা বাধে। এ সময় ধারালো ব্লেড দিয়ে মা সেলিনা বেগমের গলা কেটে হত্যা করে মেয়ে ববি। এ ঘটনায় পরের দিন নিহত সেলিনা খাতুনের ভাই সুলতান আহমেদ বাদী হয়ে গুরুদাসপুর থানায় তার ভাগ্নি নুশরাত জেরিন ববিকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন। 

নাটোর জজ আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের জানান, মামলার পরে পুলিশ অভিযুক্ত নুশরাত জেরিন ববিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে নিজের দোষ স্বীকার করে বিচার দাবি করে। পরে অভিযুক্ত ববি আদালত থেকে জামিনে বের হয়ে পালিয়ে যায়। মামলার স্বাক্ষ্য প্রমাণ গ্রহন শেষে ৩০২ ধারায় ববি দোষী সাব্যস্ত হওয়ায় আজ তার অনুপস্থিতিতেই বিচারক এই রায় ঘোষণা করেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা