ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল, সংসদে বিল পাস সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু এসএসসি পরীক্ষার হলে সিলিং ফ্যান খুলে মাথায় পড়ল শিক্ষার্থীর সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার ফ্লোরিডায় নিহত লিমনের বাড়িতে মাতম, মরদেহ ফেরানোর দাবি পরিবারের ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা গ্রেফতার পিরোজপুরে হাত-পাবিহীন শিশুর জন্ম: বাবা বললেন ফেলে দিতে, হাসপাতাল করল বিল মওকুফ রাজধানীতে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নারীর মৃত্যু ফেসবুকে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেপ্তার মেয়ের স্বামীর সঙ্গে শাশুড়ি ওমরায় যেতে পারবেন? স্মার্টফোনের ন্যূনতম দাম ২৫০০ টাকার মধ্যে আনতে চায় সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১০০ টাকার মোবাইল রিচার্জে ৩৮ টাকা কর, যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র, যে কারণ জানা গেল মারা গেছেন যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও, পাওয়া গেছে দেহের টুকরা অসৎ হলে আমাকেও ছাড় দেবেন না: জামায়াত আমির মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়ন শুরু করেছে ভারত-রাশিয়া প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু, নিয়েছেন চিকিৎসা এখনও সন্ধান মেলেনি যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির

লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে নিহত ১, আহত ২

  • আপলোড সময় : ২৩-০১-২০২৫ ০৫:৫০:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০১-২০২৫ ০৫:৫০:৫২ অপরাহ্ন
লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে নিহত ১, আহত ২
পটুয়াখালীর বাউফল উপজেলার তেঁতুলিয়া নদীর ধূলিয়া ইউনিয়নের মঠবাড়িয়া পয়েন্টে ঢাকা থেকে আসা একটি যাত্রীবাহী ডাবলডেকার লঞ্চের ধাক্কায় মাছ ধরার ট্রলার ডুবে সেন্টু প্যাদা (৫০) নামে এক ট্রলার চালক নিহত হয়েছেন। এ সময় দুই জেলে আহত হয়েছেন। বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ৩টায় এ ঘটনা ঘটে।নিহত ট্রলার চালক সেন্টু প্যাদার বাড়ি ওই উপজেলার কেশবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মো. আওলাদ প্যাদার ছেলে।আহতরা হলেন- একই উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের রেজা ও ধুলিয়া ইউনিয়নের মঠবাড়িয়া গ্রামের সুজন ফকির।

 আহত সুজন ফকির জানান, মাছ ধরার জন্য তারা তেঁতুলিয়া নদীতে যান। ওই সময় ঢাকা থেকে আসা একটি যাত্রীবাহী দোতালা লঞ্চ তাদের ট্রলারটিকে ধাক্কা দিলে ট্রলারটি উল্টে যায়। এ সময় তিনিসহ রেজা সাতরে কুলে উঠতে সক্ষম হলেও সেন্টু তীরে উঠতে পারেননি।ঘন কুয়াশার কারণে দোতালা লঞ্চটি সনাক্ত করা সম্ভব হয়নি।স্থানীয় জেলেরা আজ বৃহস্পতিবার সকাল ৮টায় নিহতের মরদেহ উদ্ধার করে।কালাইয়া নৌ-ফাঁড়ির ইন্সেপেক্টর মো. মামুন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক দোতালা লঞ্চটি সনাক্তের চেষ্টা চলছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু

সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু