ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা।

ব্যবসায়ীকে গুলি করে ৭০ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ

  • আপলোড সময় : ২৪-০১-২০২৫ ১১:৩০:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০১-২০২৫ ১১:৩০:৩৭ পূর্বাহ্ন
ব্যবসায়ীকে গুলি করে ৭০ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ
রাজধানীর হাজারীবাগ সেকশন এলাকায় জুয়েলারি ব্যবসায়ীকে গুলি করে ৭০ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আহত জুয়েলারি ব্যবসায়ীর নাম সজল রাজবংশী (৩৭)।বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ১১টার দিকে হাজারীবাগ সেকশন এলাকায় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে স্বজনরা। পরে উন্নত চিকিৎসার জন্য ধানমন্ডি পপুলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।আহত সজল রাজবংশীর ভাই জয় রাজবংশী জানান, তাদের বাসা হাজারীবাগ সেকশন বেরীবাধ এলাকায়। কামরাঙ্গীরচরে তাদের ইতি জুয়েলার্স নামে স্বর্ণের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। রাতে দোকান বন্ধ করে তার ভাই সজল মোটরসাইকেল বাসায় ফিরছিলেন। সেকশন বেরীবাধ এলাকায় আসলে দুই মোটরসাইকেলে সাত থেকে আটজন ব্যক্তি মোটরসাইকেলের গতিরোধ করে তার বামপায়ের হাঁটুতে একটি গুলি করে। পরে সজলের কাঁধে থাকা স্বর্ণের ব্যাগটি নিয়ে যায়। 

জয় রাজবংশী অভিযোগ করেন, ব্যাগে আনুমানিক ৭০ ভরি স্বর্ণ ছিল যা ছিনতাইকারীরা নিয়ে গেছে। খবর পেয়ে আহত অবস্থায় সজলকে প্রথমে হৃদরোগ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। সর্বশেষ উন্নত চিকিৎসার জন্য তাকে ধানমন্ডি পপুলার মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে।ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, হাজারীবাগ এলাকা থেকে ওই যুকককে আহত অবস্থায় স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। স্বজনরা অভিযোগ করে জানান, ছিনতাইকারীরা তার বাম পায়ে গুলি করে স্বর্ণের ব্যাগ নিয়ে গেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী

আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী