ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

মিরপুরে শ্রমিকদের বিক্ষোভে গুলিবিদ্ধ ২

  • আপলোড সময় : ৩১-১০-২০২৪ ০১:৩৩:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৪ ০১:৩৩:০৫ অপরাহ্ন
মিরপুরে শ্রমিকদের বিক্ষোভে গুলিবিদ্ধ ২
মিরপুর ১৪ নম্বর সেকশনে গার্মেন্টকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ দুই শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মিরপুর ১৪ কাফরুল এলাকায় এই ঘটনা ঘটে।আহতরা হলেন, সেন্টেক্স ফ্যাশন লিমিটেড এর সুইং অপারেটর আলআমিন হোসেন (১৭) ও ঝুমা আক্তার (১৫)। 
কারখানার কর্মচারীরা জানান, ‘একই এলাকার মৌসুমী গার্মেন্টস কর্তৃপক্ষ গতরাতে হঠাৎ করে কারখানা বন্ধ করে দেয়। সেজন্য আজ সকালে কর্মচারীরা কারখানাটির সামনে অবস্থান নেন। এক পর্যায়ে আশপাশের সব কারখানাও ছুটি দিয়ে দেওয়া হয়।

তখন সবাই এক সঙ্গে রাস্তায় অবস্থান নিলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে। তারা আরো দাবি করেন, এতে আইনশৃঙ্খলা বাহিনী গুলি ছুড়লে আলামিন ও ঝুমা নামে দুই জন গুলিবিদ্ধ হন।’গুলিবিদ্ধদের পোশাক শ্রমিক আলামিনের সহকর্মী মো. কবির হোসেন জানান, ‘আলামিনের বাড়ি খুলনায়। বর্তমানে মিরপুর-১৪, বিআরপি এলাকায় থাকে।সকালে তাদের কারখানা ছুটি ঘোষণা করলে সে বাসায় যাচ্ছিলো। তখন তার পিঠে গুলি লাগে।’

আহত ঝুমার বড় বোন মর্জিনা বেগম জানান, ‘সেনটেক্স ফ্যাশনে অপারেটর হিসেবে কাজ করে ঝুমা। ডান পায়ে গুলিবিদ্ধ হয়েছেন তিনি।’ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ‘আহত দুজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।


 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা