ঢাকা , সোমবার, ৩০ মার্চ ২০২৬ , ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাইওয়ের পাশে টিকিট কাউন্টার থাকবে না : সড়কমন্ত্রী ১১ জেলায় নতুন ডিসি লালমনিরহাটে রেললাইনে শুয়ে থাকা বৃদ্ধ ট্রেনে কাটা পড়ে মৃত্যু প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী ৮ বছর বন্ধ ছিল হামের টিকা, নতুন করে কিনতে ব্যয় হচ্ছে ৬০৪ কোটি- স্বাস্থ্যমন্ত্রী সাগরিকায় কোল্ড স্টোরেজে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট খাবারের অভাবেই মারা গেছেন সুনামগঞ্জের ১০ জন, লাশ ফেলে দেওয়া হয় ভূমধ্যসাগরে দরকষাকষিতে মেলেনি অ্যাম্বুলেন্স, নবজাতকের মৃত্যু যুক্তরাষ্ট্র সফরে গেলেন সেনাপ্রধান আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে বাড়ছে না তেলের দাম- স্বরাষ্ট্রমন্ত্রী কোলেস্টেরল নিয়ন্ত্রণে খেতে পারেন এই ৫ ফল তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা ইরানে টানা কয়েক সপ্তাহ স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র বিগত সংসদ ছিল রাবার স্ট্যাম্প, এখন গণতন্ত্র উদ্ধার হয়েছে: ডেপুটি স্পিকার ঢাকায় বাড়তে পারে গরমের অনুভূতি, আবহাওয়া থাকবে শুষ্ক ১৩ দিন বিরতির পর বিকেলে বসছে সংসদ অধিবেশন এআই চরিত্রের প্রেমে ৮৪ বয়সি নারী, লিখলেন প্রেমপত্র দ্রুত ফুরোচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, দুশ্চিন্তায় পেন্টাগন খাল খননে জিয়াউর রহমানের নাম সামনে আসবে বলে উদ্যোগ নেয়নি বিগত সরকার স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই

সীমান্ত থেকে বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ

  • আপলোড সময় : ২৪-০১-২০২৫ ০৫:০৩:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০১-২০২৫ ০৫:০৩:১৩ অপরাহ্ন
সীমান্ত থেকে বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ
দিনাজপুরের বিরলের এনায়েতপুর সীমান্তে আল আমিন (২৪) নামে এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক চলছে। শুক্রবার (২৪ জানুয়ারি) বিরলের ৮ নম্বর ধর্মপুর ইউনিয়নের এনায়েতপুর সীমান্তের শূন্য রেখার ৩২৩নং পিলারের পাশ থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। স্থানীয় ইউপি সদস্য আবু সুফিয়ান কৃষক আল আমিনকে বিএসএফের ধরে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আল আমিন দ্বীপনগর গ্রামে আইজ উদ্দিনের ছেলে। 

স্থানীয়রা জানান, সকালে দ্বীপনগর গ্রামে সীমান্তের শূন্য রেখার ৩২৩ নম্বর পিলারের পাশে আল আমিন নিজ জমিতে কাজ করছিলেন। এ সময় বিএসএফ এসে তাকে ধরে ক্যাম্পে নিয়ে যায়। পরে তার পরিবারের লোকজন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কাছে গিয়ে বিষয়টি জানান। এদিকে, দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক মাধ্যমে কৃষক আল আমিনকে হস্তান্তর করার কথা রয়েছে। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১১ জেলায় নতুন ডিসি

১১ জেলায় নতুন ডিসি