ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামে আরও ৬ জনের মৃত্যু ‘বাংলাদেশ ফার্স্ট’, সব অর্জন দেশের মানুষের জন্য: সংসদে প্রধানমন্ত্রী বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক বিদেশ সফর ‘সফল’, প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ প্রথম বিদেশ সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৯২০ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫০ হাজারের অধিক কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ১৬৪, এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে: স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও নদী ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা চান প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রীর আহ্বান ভেনেজুয়েলায় ভূমিকম্প: ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা নকআউটের স্বপ্ন নিয়ে ব্রাজিলের মুখোমুখি স্কটল্যান্ড চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনব: শিক্ষামন্ত্রী শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, গুরুত্ব পাবে যেসব বিষয়

শিক্ষকদের প্রথম শ্রেণির অন্তর্ভুক্ত করতে হবে : নুর

  • আপলোড সময় : ২৪-০১-২০২৫ ০৫:০৯:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০১-২০২৫ ০৫:০৯:৪০ অপরাহ্ন
শিক্ষকদের প্রথম শ্রেণির অন্তর্ভুক্ত করতে হবে : নুর
প্রাথমিকসহ সব শিক্ষককে প্রথম শ্রেণির চাকরির অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, ‘নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাইলে শিক্ষকদের অগ্রভাগে রাখতে হবে।’ শুক্রবার বিকেলে শহীদ মিনারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডের দাবিতে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে মিছিল করেন শিক্ষকরা।মিছিলটি শাহবাগ এলাকায় এলে আটকে দেয় পুলিশ। পরে সেখানেই সমাবেশ করেন প্রাথমিকের শিক্ষকরা।নুরুল হক নুর বলেন, ‘শিক্ষকরা যদি জাতির মেরুদণ্ড হন, শিক্ষকরা যদি সমাজ গড়ার কারিগর হন তাদের প্রথম শ্রেণির অর্ন্তভুক্ত করতে হবে। আমি চাই, সব শিক্ষককে প্রথম শ্রেণির চাকরির ব্যবস্থা করা হবে।

এ সময় শিক্ষকদের বেতন কাঠামো সম্মানজনক করার দাবি জানান গণ অধিকার পরিষদের সভাপতি।শিক্ষকরা বলেন, ১৩তম গ্রেডের মাধ্যমে শিক্ষকদের তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে মূল্যায়ন করা হয়েছে। এমন গ্রেডে থাকা মানেই শিক্ষকদের অমর্যাদা করার শামিল।জাতীয় শহীদ মিনারের সমাবেশ থেকে দাবি আদায়ে শপথবাক্য পাঠ করেন তারা।অধিকার আদায়ের প্রশ্নে কারো সঙ্গে আপস না করার ঘোষণা দেওয়া হয় সমাবেশ থেকে।

কমেন্ট বক্স
হামে আরও ৬ জনের মৃত্যু

হামে আরও ৬ জনের মৃত্যু