ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি হয়ে যানবাহন ডানে যাওয়া বন্ধ

  • আপলোড সময় : ২৫-০১-২০২৫ ১১:৫৪:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০১-২০২৫ ১১:৫৪:০২ পূর্বাহ্ন
জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি হয়ে যানবাহন ডানে যাওয়া বন্ধ
সেনানিবাসের জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি মোড়ে আসা যানবাহন ডানে মোড় নিতে পারবে না। এসব যানবাহন প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রবেশ গেটের আগে ডানে মোড় নিয়ে আগারগাঁও লিংক রোডে উঠবে এবং বিআইসিসি মোড় অথবা আগারগাঁও ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়।ডিএমপি বলছে, বিজয় সরণি হয়ে খেজুর বাগান, সংসদ ভবন, ধানমন্ডি, মোহাম্মদপুর বা ওই দিকের অন্যান্য গন্তব্যে যারা যাবেন তাঁদের প্রধান উপদেষ্টা কার্যালয়ের সামনে ডানে মোড় নিয়ে আগারগাঁও লিংক রোড ধরতে হবে। পরে সেখান থেকে বিআইসিসি মোড় অথবা আগারগাঁও ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

এর আগে মানিক মিয়া অ্যাভিনিউর মাথায় সংসদ ভবনের আড়ং সিগন্যালেও আসাদগেট থেকে ধানমন্ডি-কলাবাগানমুখী যানবাহনগুলোকে সোজা যাওয়ার বদলে বায়ে মোড় নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে ঘুরিয়ে দেওয়া হয়। পরে মহাখালী-সাতরাস্তা সড়কে লিংক রোডের মোড়ে তেজগাঁওয়ে লাভ রোডের সিগন্যালেও (শহীদ তাজউদ্দিন সড়ক) একদিক বন্ধ করে যানবাহনগুলোকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাফিক বিভাগ কর্তৃক মানিক মিয়া অ্যাভিনিউ ও তেজগাঁও শিল্পাঞ্চলের শহীদ তাজউদ্দিন আহমেদ অ্যাভিনিউসহ বিভিন্ন স্থানে যান চলাচল নিয়ন্ত্রণের ফলে যানজট কমেছে। যার সুফল ইতিমধ্যে জনসাধারণ পেতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় বিজয় সরণি ক্রসিংয়ের চারপাশের রাস্তায় সৃষ্ট যানজট কমাতে ডিএমপি আগামীকাল শনিবার থেকে জাহাঙ্গীর গেট থেকে আগত মোহাম্মদপুর/ধানমন্ডি/খেজুর বাগান/মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখী যানবাহন বিজয় সরণি মোড়ে ডানে মোড় নিতে পারবে না। এসব যানবাহন মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রবেশ গেটের পূর্বে ডানে মোড় নিয়ে আগারগাঁও লিংক রোডে উঠবে এবং বিআইসিসি মোড় অথবা আগারগাঁও ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা