ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পৌরসভা প্রতিষ্ঠার দেড়শ বছরে সিটি করপোরেশন পেল বগুড়া নারী আসনে বিএনপি থেকে মনোনীত ৩৬ প্রার্থীর নাম ঘোষণা সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী ভারতে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে নিহত ২০ বগুড়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান

পঞ্চগড়ে আবারও শৈত্যপ্রবাহ, বৃষ্টির মতো ঝরছে কুয়াশা

  • আপলোড সময় : ২৫-০১-২০২৫ ১২:০০:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০১-২০২৫ ১২:০০:৫৭ অপরাহ্ন
পঞ্চগড়ে আবারও শৈত্যপ্রবাহ, বৃষ্টির মতো ঝরছে কুয়াশা
পঞ্চগড়ে দুদিন ধরে আবারও শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। তবে সূর্য দেখা দিলেও তার তীব্রতা একেবারেই কম পাওয়া যাচ্ছে।শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে।
এর আগের দিন, শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়া দফতর জানিয়েছে, যখন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যায়, তখন শৈত্যপ্রবাহ বয়ে যায়। এই শৈত্যপ্রবাহের কারণে দুদিন ধরে মেঘাচ্ছন্ন আকাশের সঙ্গে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে, যা জনজীবনে বাড়তি দুর্ভোগ সৃষ্টি করেছে। উত্তরের হিমশীতল বাতাস শীতের তীব্রতাকে আরও বাড়িয়ে দিয়েছে।

এ অবস্থায় কৃষি শ্রমিকরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। এক কৃষক জানান, গত দুদিন ধরে কুয়াশা এবং ঠান্ডা বাতাসের কারণে শাকসবজি সংগ্রহ করতে খুব কষ্ট হচ্ছে। তিনি বলেন, এই কুয়াশার কারণে ১০ হাত দূরেও কিছু দেখা যায় না।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, এই তীব্র শীত আরও দুই-তিন দিন থাকতে পারে এবং জানুয়ারির শেষ সপ্তাহে শীতের প্রকোপ কিছুটা কমতে পারে।

কমেন্ট বক্স
নারী আসনে বিএনপি থেকে মনোনীত ৩৬ প্রার্থীর নাম ঘোষণা

নারী আসনে বিএনপি থেকে মনোনীত ৩৬ প্রার্থীর নাম ঘোষণা