ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

আইএসপিদের অপারেশনাল তথ্য জমা দিতে যে নির্দেশনা দিল বিটিআরসি

  • আপলোড সময় : ২৫-০১-২০২৫ ১২:৩৮:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০১-২০২৫ ১২:৩৮:৩৯ অপরাহ্ন
আইএসপিদের অপারেশনাল তথ্য জমা দিতে যে নির্দেশনা দিল বিটিআরসি
ইন্টারনেট পরিষেবা প্রদানকারী লাইসেন্সধারী আইএসপিদের প্রতিমাসের যাবতীয় অপারেশনাল তথ্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) জমা দেওয়ার নিয়মে নতুন বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। প্রতিমাসের ৭ তারিখের মধ্যে ডাটা ইনফরমেশন সিস্টেম (ডিআইএস)-এ এসব তথ্যাদি জমা দিতে হবে।

যদি কোনো আইএসপি এই নিয়ম না মানে, তাদের ব্যান্ডউইথ বন্ধ বা সীমিত (ক্যাপিং) করার পাশাপাশি টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

সম্প্রতি বিটিআরসির উপ-পরিচালক এস এম গোলাম সরোয়ার সই করা চিঠিতে বিষয়টি জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, প্রতিমাসের ৭ তারিখের মধ্যে আইএসপিদের ডিআইএস পোর্টালে (dis.btrc.gov.bd) অপারেশনাল তথ্য জমা দেওয়া বাধ্যতামূলক। তবে নির্দেশনা দেওয়ার পরও অনেক আইএসপি নিয়ম মানছে না। এ ধরনের কার্যক্রম আইএসপি লাইসেন্সিং গাইডলাইনের অনুচ্ছেদ-২২ দশমিক ৭ (সংশোধিত) এবং অনুচ্ছেদ-২৫ দশমিক ৫-এর সুস্পষ্ট লঙ্ঘন।

বিটিআরসির পক্ষ থেকে জানানো হয়, নিয়ম ভঙ্গকারী আইএসপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে সংস্থা। এসব ব্যবস্থা কার্যকর করতে ব্যান্ডউইথ সীমিত করা ছাড়াও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি ইমদাদুল হক বলেন, ‘এটি একটি ইতিবাচক উদ্যোগ। প্রতিমাসে নতুন গ্রাহক, বিচ্ছিন্ন গ্রাহকসহ অন্যান্য অপারেশনাল তথ্য বিটিআরসিতে জমা দেওয়ার যে নিয়ম আছে, সেটি অনেক আইএসপি মানছে না। তাই বিটিআরসি নতুন করে এই নির্দেশনা দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘চিঠি পাওয়ার পর আমরা বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দিয়েছি। জবাবদিহিতা নিশ্চিত করতে এমন পদক্ষেপ সেবার মান বাড়াতে সাহায্য করবে।’

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল