ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

গাজার জিম্মিদশা থেকে মুক্তি পাচ্ছেন, কে এই কারিনা?

  • আপলোড সময় : ২৫-০১-২০২৫ ০১:৩০:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০১-২০২৫ ০১:৩০:২০ অপরাহ্ন
গাজার জিম্মিদশা থেকে মুক্তি পাচ্ছেন, কে এই কারিনা?
আজ শনিবার গাজার জিম্মিদশা থেকে মুক্তি পাচ্ছেন কারিনা আরিয়েভসহ চার ইসরায়েলি তরুণী। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস যোদ্ধাদের হাতে বন্দি হওয়া এই তরুণীদের মধ্যে কারিনা একজন, যিনি ইসরায়েলের স্থানীয় একটি স্কুলে স্বেচ্ছাসেবী শিক্ষিকা ছিলেন।

ইসরায়েলি সরকার ও গাজার নিয়ন্ত্রক গোষ্ঠী হামাসের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির আওতায় এই মুক্তি ঘটছে। ২০ বছর বয়সী কারিনা আরিয়েভ জন্ম জেরুজালেমে। অপহরণের সময় তিনি শিশুদের জন্য কাজ করতেন এবং ধাঁধার সমাধান, বংশীবাদন, চারটি ভাষায় দক্ষতা, এবং সৃষ্টিশীলতার জন্য পরিচিত ছিলেন।

অপহরণের পর পরিবারের সদস্যরা তার বেঁচে থাকার বিষয়ে শঙ্কিত ছিলেন। তবে, হামাসের প্রকাশিত একটি ভিডিও ফুটেজের মাধ্যমে তারা নিশ্চিত হন যে কারিনা জীবিত। জিম্মি অবস্থায় তিনি মাত্র দু’বার বাবা-মায়ের সঙ্গে কথা বলার সুযোগ পান, তাও খুব সতর্কতার সঙ্গে, কারণ ভুল কিছু বললে তাকে এবং তার পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল।

কারিনার সঙ্গে আরও মুক্তি পাচ্ছেন ড্যানিয়েলা গিলোবা (২০), নামা লেভি (২০), এবং লিরি অ্যালবাগ (১৯)। তাদের মুক্তি যুদ্ধবিরতির আওতায় একটি গুরুত্বপূর্ণ মানবিক পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে।

সূত্র: জেরুজালেম পোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা