ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী

মিশর-ইসরায়েল বাদে সব দেশের জন্য সহায়তা বন্ধ করল আমেরিকা

  • আপলোড সময় : ২৫-০১-২০২৫ ০১:৪২:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০১-২০২৫ ০১:৪২:৫৯ অপরাহ্ন
মিশর-ইসরায়েল বাদে সব দেশের জন্য সহায়তা বন্ধ করল আমেরিকা
মার্কিন প্রশাসন ইসরায়েল ও মিশর ছাড়া বিশ্বের সব দেশের জন্য সহায়তা বন্ধের নির্দেশ দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আমেরিকাই প্রথম’ নীতির আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সময় শুক্রবার থেকে এই নির্দেশ কার্যকর হয় বলে জানায় বার্তা সংস্থা এএফপি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক মেমোতে উল্লেখ করেন, নতুন বা চলমান সহায়তার বিষয়গুলো অনুমোদিত না হওয়া পর্যন্ত কোনো অর্থ ছাড় দেওয়া হবে না। আগামী ৮৫ দিনের মধ্যে সব বিদেশি সহায়তার পর্যালোচনা সম্পন্ন হবে। তবে ইসরায়েল ও মিশরের জন্য সামরিক সহায়তা এবং জরুরি খাদ্য সরবরাহ এই সিদ্ধান্তের আওতায় পড়বে না।

সংশ্লিষ্টরা জানান, এই আদেশ উন্নয়ন সহায়তা থেকে শুরু করে সামরিক সহায়তা পর্যন্ত সবকিছুতে প্রভাব ফেলবে। এতে ইউক্রেনও সহায়তা থেকে বঞ্চিত হবে। উল্লেখ্য, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র দিয়েছিলেন।

অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক সংস্থা -এর প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৩ সালে যুক্তরাষ্ট্র প্রায় ৬৪ বিলিয়ন ডলারের বিদেশি সহায়তা দিয়েছে। তবে গত বছরের সহায়তার পরিমাণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

কমেন্ট বক্স
সুন্দরবন ঘেঁষে ২৪ রিসোর্ট ৩০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ

সুন্দরবন ঘেঁষে ২৪ রিসোর্ট ৩০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ