ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল, সংসদে বিল পাস সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু এসএসসি পরীক্ষার হলে সিলিং ফ্যান খুলে মাথায় পড়ল শিক্ষার্থীর সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার ফ্লোরিডায় নিহত লিমনের বাড়িতে মাতম, মরদেহ ফেরানোর দাবি পরিবারের ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা গ্রেফতার পিরোজপুরে হাত-পাবিহীন শিশুর জন্ম: বাবা বললেন ফেলে দিতে, হাসপাতাল করল বিল মওকুফ রাজধানীতে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নারীর মৃত্যু ফেসবুকে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেপ্তার মেয়ের স্বামীর সঙ্গে শাশুড়ি ওমরায় যেতে পারবেন? স্মার্টফোনের ন্যূনতম দাম ২৫০০ টাকার মধ্যে আনতে চায় সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১০০ টাকার মোবাইল রিচার্জে ৩৮ টাকা কর, যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র, যে কারণ জানা গেল মারা গেছেন যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও, পাওয়া গেছে দেহের টুকরা অসৎ হলে আমাকেও ছাড় দেবেন না: জামায়াত আমির মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়ন শুরু করেছে ভারত-রাশিয়া প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু, নিয়েছেন চিকিৎসা এখনও সন্ধান মেলেনি যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির

এক-এগারোর ভয় দেখিয়ে সমর্থন নিতে চায় সরকার : রিজভী

  • আপলোড সময় : ২৫-০১-২০২৫ ০১:৫২:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০১-২০২৫ ০১:৫২:৪১ অপরাহ্ন
এক-এগারোর ভয় দেখিয়ে সমর্থন নিতে চায় সরকার : রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকার ১/১১-এর ভয় দেখিয়ে সমর্থন আদায় করতে চায়। তবে এ ধরনের ভীতি প্রদর্শনে কোনো লাভ হবে না। সরকারের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে, তারা ১/১১ সরকারের ছায়া।

শনিবার (২৫ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে এসব কথা বলেন রিজভী। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এই দোয়া মাহফিলটি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়।

রিজভী বলেন, "জনগণ সবার মতামতের ভিত্তিতে একটি স্বচ্ছ নির্বাচন চায়, কিন্তু শেখ হাসিনা তা হতে দেননি। বিএনপি সবসময় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে ছিল এবং থাকবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে বিএনপি সব সময় সোচ্চার ছিল এবং আগামীতেও থাকবে।"

সরকারের উদ্দেশে রিজভী বলেন, "আপনারা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করছেন। অথচ জনগণ চায় গণতন্ত্র টিকে থাকুক। আমরা আশা করি, সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণে প্রয়োজনীয় সংস্কারে মনোযোগ দেবে। কিন্তু এখন দেখা যাচ্ছে, কলকারখানা বন্ধ হচ্ছে, অর্থনীতি নিম্নমুখী, আর সরকার জনকল্যাণে মনোযোগ না দিয়ে শুধু ক্ষমতা টিকিয়ে রাখার পাঁয়তারা করছে।"

বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে একটি গোষ্ঠী উদ্দেশ্যমূলক প্রোপাগান্ডা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, "সরকারের উচিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা। গণতন্ত্র টিকিয়ে রাখতে সুষ্ঠু নির্বাচনই একমাত্র উপায়।"

অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু

সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু