ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

আজ বিসিবির বোর্ড সভা, যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে

  • আপলোড সময় : ২৫-০১-২০২৫ ০২:০৫:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০১-২০২৫ ০২:০৫:১৩ অপরাহ্ন
আজ বিসিবির বোর্ড সভা, যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এ বছরের প্রথম বোর্ড মিটিং আজ শনিবার (২৫ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৩টায় এই সভা শুরু হবে। গেল বছরের ২১ ডিসেম্বর বিসিবির সর্বশেষ বোর্ড মিটিং হয়েছিল, এর পর চলতি বছরে একটি অনলাইন জরুরি বৈঠক হলেও এটি হবে প্রথম সরাসরি বৈঠক।

আজকের মিটিংয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। এর মধ্যে ঢাকার ক্লাব ক্রিকেটের ইস্যু উল্লেখযোগ্য। সম্প্রতি ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে। গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে প্রথম বিভাগ ক্রিকেট লিগের ২০ দলের মধ্যে ১৫ দলের অধিনায়ক এবং ক্রিকেটাররা আলোচনা করেছেন। তারা মাঠে খেলা না গড়ানোর ইস্যুতে তাদের উদ্বেগের কথা জানিয়েছেন।

এছাড়া চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া নিয়ে আলোচনা হবে। পাশাপাশি ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি এবং বিসিবির স্ট্যান্ডিং কমিটি সম্পর্কিত বিষয়গুলিও থাকবে আলোচনার কেন্দ্রে।

বিসিবির এই সভা ঘিরে ক্রিকেটার, ক্লাব কর্মকর্তা এবং সংশ্লিষ্টদের মধ্যে কৌতূহল ও প্রত্যাশা তুঙ্গে। সভা শেষে বিসিবি কর্তৃপক্ষের সিদ্ধান্তগুলো ক্রিকেটপ্রেমীদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিতে পারে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা