ঢাকা , বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ , ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনি দায়িত্ব পালনকালে ২২ ধরনের কাজ করতে পারবে না পুলিশ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে একে-৪৭ থাকবে পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে ‘নারী আমদানির’র প্রস্তাব দেয়ায় দ.কোরিয়ার নেতা বহিষ্কার বিদেশ থেকে ‘কুমারী নারী আমদানির’ প্রস্তাব দক্ষিণ কোরিয়ায় সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ফ্ল্যাট পেল হাদির পরিবার, চাবি-দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের ৩ দিন যান চলাচলে বিধিনিষেধ, ভোট দিতে যাবেন যেভাবে ৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ পান বিক্রেতার হাতে টাকা গুঁজে দেওয়ার ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন ব্যারিস্টার শাহরিয়ার ঠাকুরগাঁওয়ে শাশুড়ির নির্বাচনি প্রচারণায় বিলেতি বউমা ২০০ পর্যবেক্ষক নিয়ে ইউরোপীয় ইউ‌নিয়ন মাঠে নামছে আজ ঢাকা-৩ আসনে সুষ্ঠু ভোট নিশ্চিতে যৌথ বাহিনীর মহড়া এবার নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের বৈধতা নিয়ে রিট প্রেমিককে ডেকে এনে স্বামীর সঙ্গে নির্মম কাণ্ড নববধূর ভোটের আগে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেনে কড়াকড়ি নির্বাচন ঘিরে গাড়ির চাপ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটার যানজট চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে ডুবল পণ্যবাহী জাহাজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান শেষ পর্যন্ত ঢাকা ১৮ আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মান্নার

দাবানলে পুড়ে যাওয়া লস অ্যাঞ্জেলেস দেখতে গেলেন ট্রাম্প

  • আপলোড সময় : ২৫-০১-২০২৫ ০২:১৫:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০১-২০২৫ ০২:১৫:৪৯ অপরাহ্ন
দাবানলে পুড়ে যাওয়া লস অ্যাঞ্জেলেস দেখতে গেলেন ট্রাম্প
দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর প্রথম সফরেই লস অ্যাঞ্জেলেস পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প। ক্যালিফোর্নিয়ার দাবানল নিয়ন্ত্রণে অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউসমের সঙ্গে একসঙ্গে কাজ করার আশ্বাস দেন তিনি। ট্রাম্প বলেন, "আমরা কিছু কাজ সম্পন্ন করার চেষ্টা করছি এবং একসাথে কাজ করার মাধ্যমে আমরা এটি সফলভাবে শেষ করতে যাচ্ছি।"

এদিকে, লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান গভর্নর নিউসম। তিনি ক্যালিফোর্নিয়ায় চলমান দাবানল নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সহায়তা চান। ট্রাম্প আরও বলেন, "এটা একটি কঠিন কাজ, এবং তাদের অনেক কেন্দ্রীয় সহায়তার প্রয়োজন পড়বে।"

এছাড়া, ট্রাম্প এর আগে হারিকেন হেলেনের বিধ্বস্ত নর্থ ক্যারোলাইনা পরিদর্শন করেন এবং সেখানে ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এফইএমএ) পুনর্গঠন বা বাতিল করার বিষয়ে একটি নির্বাহী আদেশে সই করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, "অঙ্গরাজ্যগুলো যেন নিজেরাই দুর্যোগ মোকাবিলা করতে পারে, সে জন্য কেন্দ্র থেকে তাদের অর্থ দেওয়া উচিৎ।"

গত কয়েক সপ্তাহে লস অ্যাঞ্জেলেসে একাধিক দাবানল পরিস্থিতি তৈরি হয়েছে, এবং এখনো সেখানে তিনটি দাবানল চলছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্বাচনি দায়িত্ব পালনকালে ২২ ধরনের কাজ করতে পারবে না পুলিশ

নির্বাচনি দায়িত্ব পালনকালে ২২ ধরনের কাজ করতে পারবে না পুলিশ