ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

সরকারকে যতটা সম্ভব সংস্কার করতে বললেন জামায়াত আমির

  • আপলোড সময় : ২৫-০১-২০২৫ ০৫:৪০:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০১-২০২৫ ০৫:৪০:২২ অপরাহ্ন
সরকারকে যতটা সম্ভব সংস্কার করতে বললেন জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, "অন্তর্বর্তী সরকার অনেকগুলো সংস্কারে হাত দিয়েছে। আপনারা যতটা সম্ভব সংস্কার করুন। তবে গত ৫৩ বছরে বিভিন্ন ধর্মের মানুষের ওপর অত্যাচারকারীদের তালিকা প্রকাশের উদ্যোগ নিন। কারণ নিরপেক্ষ সরকার ছাড়া এটি প্রকাশ সম্ভব নয়।"

শনিবার (২৫ জানুয়ারি) দিনাজপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, "দেশে ফ্যাসিবাদীদের মতো জমি দখল, চাঁদাবাজি ও লুটতরাজ চলছে। জামায়াতে ইসলামীর বা ছাত্রশিবিরের কোনো নেতাকর্মী এসবের সঙ্গে জড়িত হয়নি।" এ সময় লুটপাট ও জমি দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, "বিগত উন্নয়নের নামে দেশবাসীকে অন্ধকারে রেখেছিলো। তারা রডের বদলে বাঁশ এবং সিমেন্টের বদলে ছাঁই দিয়ে উন্নয়নের কাজ চালিয়েছে। ক্ষমতা হারালে পাঁচ লাখ আওয়ামী লীগের নেতাকর্মী খুন হবে বলে ওবায়দুল কাদের আশঙ্কা করেছিলেন। কিন্তু বাস্তবে পাঁচজন নেতাকর্মীও খুন হয়নি। কারণ এই দেশের মানুষ শান্তি ও স্থিতিশীলতার জন্য ধৈর্য ধরতে জানে।"

বিচারব্যবস্থা নিয়ে তিনি বলেন, "বিগত সরকার বিচারকে নির্বাসনে পাঠিয়েছিল। এজন্যই বিচারপতিরা বলেছিল তারা শপথবদ্ধ রাজনীতিবিদ। এই বক্তব্যের প্রতিবাদ করায় আইনজীবীদেরও হেনস্তা করা হয়েছিল।"

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা