ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ফিশ মিল ঘোষণা দিয়ে আনা চালানে মিলল শুটকি

  • আপলোড সময় : ৩১-১০-২০২৪ ০১:৫৫:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৪ ০১:৫৯:২০ অপরাহ্ন
ফিশ মিল ঘোষণা দিয়ে আনা চালানে মিলল শুটকি
ফিশ মিল বা শুঁটকির গুড়া ঘোষণা দিয়ে আনা চালানের ভেতরে বিপুল পরিমাণ শুঁটকি মাছ পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে। পরে সেই চালানটি জব্দ করে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ।জব্দ করা মাছের চালানে ১০ লাখ টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছিল। বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যার পর বেনাপোল বন্দরের ৩১ নম্বর সেড থেকে পণ্য চালানটি জব্দ করেছে কাস্টমস।

আমদানিকারক প্রতিষ্ঠান শামীম এন্টারপ্রাইজ ভারত থেকে ৫০ মেট্রিক টন ফিশ মিল ঘোষণা দিয়ে পণ্য চালানটি আমদানি করে। চালানটি রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের ইনোভেটিভ নামে একটি প্রতিষ্ঠান। চালানটি কাস্টম থেকে ছাড় করার জন্য প্যারেন্টস ইন্টারন্যাশনাল বিজনেস সেন্টার নামে এক সিএন্ডএফ এজেন্ট বিল অব এন্ট্রি দাখিল করে। ভারতীয় তিনটি ট্রাকে করে মঙ্গলবার রাতে পণ্য চালানটি বেনাপোল বন্দরে প্রবেশ করে।

বেনাপোল কাস্টমসের পরীক্ষণ গ্রুপের রাজস্ব কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, বুধবার সন্ধ্যার পর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে ডেপুটি কমিশনারের নির্দেশে ফিশ মিল ঘোষণায় আমদানি করা পণ্য চালানটি পরীক্ষণ করা হয়। পরীক্ষণ করে তিনটি গাড়িতে ৫০ টন ফিশ মিলের মধ্যে ঘোষণাবহির্ভূত প্রায় ৭ টন শুঁটকি মাছ পাওয়া যায়। মিথ্যা ঘোষণা দিয়ে ফিশ মিলের ভেতরে শুঁটকি মাছ আমদানি করায় পণ্য চালানটি সাময়িক জব্দ করা হয়েছে। ফিশ মিলের কোনো শুল্ক কর দিতে হয় না। তবে শুটকি মাছের শুল্ককর ৫৮ শতাংশ। বেনাপোল কাস্টমস হাউজে প্রতিকেজি শুঁটকি মাছের শুল্কায়ন মূল্য ২ ডলার এবং শুল্কহার ৫৮ শতাংশ। ঘোষণাবহির্ভূত শুঁটকি মাছের মূল্য ১৬ লাখ ৮০ হাজার টাকা। পণ্য চালানটিতে ডিউটি ফাঁকি দেওয়া হচ্ছিল প্রায় ৯ লাখ ৮৫ হাজার টাকা।

এ বিষয়ে সিএন্ডএফ এজেন্ট প্রতিনিধি তারেক বাবুল বলেন, আমদানি করা পণ্য চালানটি ফিশ মিল। এখানে কোনো শুটকি মাছ নেই। ল্যাবে পরীক্ষণ করলেই প্রমাণিত হবে এটা ফিশ মিল নাকি শুটকি মাছ। এখানে আমার বা আমার আমদানিকারকের কোনো অপরাধ নাই। আমদানি করা পণ্য চালানে শুল্ক ফাঁকির কোনো প্রবণতা আমাদের নাই।

বেনাপোল কাস্টম হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী বলেন, আমদানি করা ফিশ মিলের ভেতরে ঘোষণাবহির্ভূত শুঁটকি মাছ পাওয়ায় পণ্য চালানটি সাময়িক আটক করা হয়েছে। জব্দ করা পণ্য চালনে প্রায় ১০ লাখ টাকা রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছিল। কাস্টমস আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা