ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস, দূষণের শীর্ষ পাঁচটিই দক্ষিণ এশিয়ার শহর

  • আপলোড সময় : ২৬-০১-২০২৫ ১০:০৩:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৫ ১০:০৩:৫৪ পূর্বাহ্ন
‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস, দূষণের শীর্ষ পাঁচটিই দক্ষিণ এশিয়ার শহর
বায়ুদূষণের দিক থেকে বিশ্বে দক্ষিণ এশিয়ার শহরগুলোর অবস্থান সবসময়ই শীর্ষে থাকে। রোববার (২৬ জানুয়ারি) প্রকাশিত সবশেষ তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরগুলোর তালিকার শীর্ষ পাঁচটি শহরই দক্ষিণ এশিয়ায় অবস্থিত। এ তালিকায় রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যমতে, রোববার সকাল সাড়ে ৯টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ২২৮। এ স্কোর জনস্বাস্থ্যের জন্য 'খুবই অস্বাস্থ্যকর' হিসেবে বিবেচিত হয়। শীত মৌসুমে ঢাকার বায়ুদূষণের মাত্রা আরও মারাত্মক হয়ে ওঠে। দূষণের তালিকায় ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়।

শীর্ষস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ২৬১। এরপর তৃতীয় থেকে পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে করাচি (২০৪), দিল্লি (১৮০) এবং কাঠমান্ডু (১৬৮)।

আইকিউএয়ার নিয়মিতভাবে একিউআই সূচক প্রকাশ করে, যা দূষিত বায়ুর মান সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করে। একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরণ: পিএম১০, পিএম২.৫, নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও২), কার্বন মনো-অক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও২) এবং ওজোন (ও৩)।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। স্কোর যদি ২০০’র বেশি হয় তাহলে সেটি খুবই অস্বাস্থ্যকর। সবশেষ, স্কোর যদি ৩০০ অতিক্রম করে তাহলে সেই বাতাস ‘বিপজ্জনক’।

ঢাকার বায়ুমানের অবনতি দিন দিন বাড়ছে। গত বছর থেকে এ বছরের নভেম্বরে ঢাকার বায়ুর মান ১০ শতাংশ পর্যন্ত খারাপ হয়েছে। চলতি বছরের ডিসেম্বরে ঢাকার বায়ু ছিল সবচেয়ে দূষিত, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখা দিয়েছে।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম