ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

বিজয় সরণিতে নতুন নির্দেশনায় ভোগান্তিতে চালক ও যাত্রীরা

  • আপলোড সময় : ২৬-০১-২০২৫ ১০:৪৭:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৫ ১০:৪৭:৩১ পূর্বাহ্ন
বিজয় সরণিতে নতুন নির্দেশনায় ভোগান্তিতে চালক ও যাত্রীরা
যানজট নিরসনে সেনানিবাসের জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি হয়ে ডান দিকে মোড় নেয়ার রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। তবে নতুন এই সিদ্ধান্তে ভোগান্তি বেড়েছে বলে অভিযোগ করেছেন চালক ও যাত্রীরা। রোববার (২৬ জানুয়ারি) পূর্ণ কর্মদিবসে সড়কে বেরিয়ে যানজটের কারণে সময় নষ্ট হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন অনেকে।

ট্রাফিক বিভাগের পক্ষ থেকে শনিবার (২৫ জানুয়ারি) থেকে নতুন এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। অফিস, আদালত এবং শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকায় বিজয় সরণি এলাকায় সকাল থেকেই যানবাহনের চাপ বেড়েছে।

চালক ও যাত্রীদের অভিযোগ, ডানে মোড় নেওয়ার রাস্তা বন্ধ থাকায় বিকল্প সড়কে গাড়ির চাপ আরও বেড়েছে। আগের চেয়ে সিগন্যাল পার হতে দ্বিগুণ বা তারও বেশি সময় লাগছে। যে সিগন্যাল পার হতে আগে ১০ মিনিট সময় লাগতো, এখন তা ২০ থেকে ৩০ মিনিট বা তারও বেশি সময় লাগছে। ফলে তারা এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন।

তবে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরবাসীর একটি বড় অংশ নতুন সিদ্ধান্তটি সম্পর্কে জানেন না, ফলে সাময়িক ভোগান্তি হচ্ছে। তারা আশা করছেন, সময়ের সাথে সাথে এই সমস্যা কমে আসবে। তবে আশানুরূপ পরিবর্তন না এলে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন তারা।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম