ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

জামিন পেলেন বিতর্কিত সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি

  • আপলোড সময় : ২৬-০১-২০২৫ ১২:৫০:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৫ ১২:৫০:১৬ অপরাহ্ন
জামিন পেলেন বিতর্কিত সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদকে নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে করা মানহানির মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন সাময়িক বরখাস্ত হওয়া লালমনিরহাট জেলা প্রশাসনের বিতর্কিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি। ২৬ জানুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ৪ ফেব্রুয়ারি নতুন তারিখ ধার্য করেন।

এদিন সকালে আদালতে হাজির হন তাপসী তাবাসসুম ঊর্মি এবং আসামিপক্ষের আইনজীবী অভিযোগ গঠন শুনানির জন্য সময় বাড়ানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করে এবং জামিনের আবেদনও মঞ্জুর করেন।

এ ঘটনায় গত ৮ অক্টোবর গণ অধিকার পরিষদের সদস্য আবু হানিফ মামলার আবেদন করলে আদালত তাকে হাজির হতে সমন জারি করে। মামলায় অভিযোগ করা হয় যে, তাপসী তাবাসসুম উর্মি শহীদ আবু সাঈদসহ অন্যান্য সরকারি পদাধিকারীদের বিরুদ্ধে ফেসবুকে অবমাননাকর মন্তব্য করেছেন, যা জনমনে ভীতি সৃষ্টি এবং সরকারের বিরুদ্ধে বিষোদগার করার অভিযোগে আসছে।

এছাড়া, ১৪ অক্টোবর তাপসী তাবাসসুম ঊর্মিকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে জনপ্রশাসন মন্ত্রণালয় নির্দেশনা দেয়, কেননা তিনি ফেসবুকে সরকারের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছিলেন।

তাপসী তাবাসসুম ঊর্মি ফেসবুকে লেখেছিলেন, "সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে," এই পোস্টের কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা