ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

সরকারকে নিরপেক্ষতা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান খসরুর

  • আপলোড সময় : ২৬-০১-২০২৫ ০১:৩৭:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৫ ০১:৩৭:২৬ অপরাহ্ন
সরকারকে নিরপেক্ষতা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান খসরুর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী অন্তর্বর্তী সরকারের কাছে নিরপেক্ষতার প্রতি গুরুত্বারোপ করে বলেছেন, যদি তাদের নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন ওঠে, তবে তা সাধারণ মানুষের রক্ত ও ত্যাগের প্রতি অবিচার হবে।

আজ রোববার জাতীয় প্রেসক্লাবে এনপিপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। খসরু বলেন, "নিরপেক্ষতার মাধ্যমে জনগণের মালিকানা ফিরে দিতে হবে। ভোটাধিকারসহ জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত না নিলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। এই পথে না গেলে সরকার বড় ভুল করবে এবং জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।"

তিনি আরও বলেন, "শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে এবং নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, যা জনগণের প্রত্যাশা।" খসরু সতর্ক করে বলেন, "যদি এই প্রত্যাশা পূর্ণ না হয়, তাহলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে। তাই নির্বাচন বিলম্বিত হওয়ার কোনো সুযোগ নেই।"

জুলাই বিপ্লবে নিহত ৫১৩ জন বিএনপি নেতাকর্মীর স্মরণে তিনি বলেন, "বিএনপি এই আন্দোলনের কৃতিত্ব নিতে চায় না, বরং এটি জনগণের কৃতিত্ব। যারা প্রাণ দিয়েছেন, তাদের সঙ্গে বেঈমানি করা যাবে না। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মতপার্থক্য থাকলেও সবাইকে সম্মান করতে হবে।"

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা