ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

৪২ লাখ টাকা মুক্তিপণ দিয়েও বাঁচানো গেল না রাকিবকে

  • আপলোড সময় : ২৬-০১-২০২৫ ০১:৪৮:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৫ ০১:৪৮:২১ অপরাহ্ন
৪২ লাখ টাকা মুক্তিপণ দিয়েও বাঁচানো গেল না রাকিবকে
মাদারীপুরের যুবক রাকিব মহাজন লিবিয়ায় মাফিয়াদের হাতে বন্দি হয়ে জীবন হারালেন। উন্নত জীবনের আশায় ইতালি যাওয়ার পথে লিবিয়ায় এক বন্দিশালায় তিন মাস ধরে অমানবিক নির্যাতনের শিকার হয়ে মৃত্যু হয় তার। রাকিবের পরিবার একাধিকবার মুক্তিপণ দিলেও, অবশেষে তার জীবন রক্ষা করা যায়নি।

রাকিবের মৃত্যুর খবর পেয়ে তার পরিবার শোকাহত হয়ে পড়ে এবং সরকারের সহযোগিতা চেয়ে মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য আবেদন করেছে। পরিবারের সদস্যরা দালালদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

রাকিবের বাবা নাজিম উদ্দিন মহাজন জানান, তিন বছর আগে দরিদ্রতা থেকে মুক্তির আশায় ছেলে রাকিব বাড়ি ছাড়েন। কিন্তু দালালদের খপ্পরে পড়ে লিবিয়ায় মাফিয়াদের হাতে বন্দি হন। একাধিকবার মুক্তিপণ দিলেও রাকিবকে মুক্তি দেওয়া হয়নি। দালালদের প্রলোভনে পড়ে রাকিবকে প্রথমে ২৭ লাখ টাকায় ইতালি পাঠানোর চুক্তি হয়, পরে তাকে বিক্রি করা হয় আরো একটি দালাল চক্রের কাছে। এতে আরও ১৫ লাখ টাকা আদায় করা হয়। পরে খাবার না দেওয়ায় রাকিব গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাকিবের মা হাসিনা বেগম বলেন, "আমরা ২৭ লাখ টাকা দিয়েও তাকে ইতালি পাঠাতে পারেনি, পরে আবার আরও ১৫ লাখ টাকা নিয়েছে। শেষ পর্যন্ত দালালদের নির্যাতনে আমার ছেলেকে হারিয়েছি।"

এদিকে, মাদারীপুরের পুলিশ সুপার ভাস্কর সাহা জানিয়েছেন, রাকিবের পরিবার যদি লিখিত অভিযোগ দেয়, তবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া, মাদারীপুরের জেলা প্রশাসন জানায়, রাকিবের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা