ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

নির্বাচন নিয়ে বিতর্ক তুলে ফ্যাসিবাদীদের সুযোগ দেওয়া যাবে না: বিএনপি নেতা এ্যানী

  • আপলোড সময় : ২৬-০১-২০২৫ ০২:৪৫:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৫ ০২:৪৫:৩৫ অপরাহ্ন
নির্বাচন নিয়ে বিতর্ক তুলে ফ্যাসিবাদীদের সুযোগ দেওয়া যাবে না: বিএনপি নেতা এ্যানী
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, "বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরপেক্ষ নির্বাচনের যে দাবি তুলেছেন, তা অত্যন্ত যৌক্তিক। দেশের সাধারণ মানুষও একই দাবি জানাচ্ছে।"

রোববার (২৬ জানুয়ারি) সকালে লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

শহীদ উদ্দিন চৌধুরী বলেন, "সরকারকে সাধারণ মানুষের কথা শুনতে হবে। দেশের মানুষ লড়াই-সংগ্রামের মাধ্যমে যে দাবি জানাচ্ছে, সেই দাবির প্রতি মনোযোগ দেওয়া উচিত। তা না হলে দেশ আবারও এক সংকটময় পরিস্থিতির মুখে পড়তে পারে।"

ছাত্র ও জনতার আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, "দেশ ছেড়ে পালিয়ে থাকা কিছু মানুষ দেশে-বিদেশে বসে ষড়যন্ত্র করছে। এসব বিতর্ক বা ষড়যন্ত্র যেন ফ্যাসিবাদীদের সুযোগ করে না দেয়, সেদিকে সতর্ক থাকতে হবে।"

দেশে সুন্দর ও স্থিতিশীল পরিবেশ গড়ার কথা উল্লেখ করে তিনি বলেন, "আমাদের লক্ষ্য একটাই—সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। এটি বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।"

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, "সরকার ও বিরোধী পক্ষকে নির্বাচন নিয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে। এটা দেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা করে একটি সুষ্ঠু সিদ্ধান্তে পৌঁছাতে হবে।"

তিনি আরও যোগ করেন, "গুম, খুন, নির্যাতন, লুটপাটের মতো কাজ যারা করেছে, তাদের জন্য কোনো সুযোগ তৈরি করা যাবে না। দেশ ও জাতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র যাতে আর না হয়, তা নিশ্চিত করতে হবে।"

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম