ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

পাকিস্তানে সেনা অভিযানে ৩০ জঙ্গি নিহত

  • আপলোড সময় : ২৬-০১-২০২৫ ০২:৫৫:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৫ ০২:৫৫:০৯ অপরাহ্ন
পাকিস্তানে সেনা অভিযানে ৩০ জঙ্গি নিহত
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে পৃথক তিনটি সেনা অভিযানে অন্তত ৩০ জন জঙ্গি নিহত এবং ৮ জন আহত হয়েছে। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য নিশ্চিত করেছে, জানিয়েছে জিও নিউজ।

আইএসপিআর জানায়, গতকাল শনিবার (২৫ জানুয়ারি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াত, কারাক ও খাইবার জেলায় এই অভিযান চালানো হয়। লাক্কি মারওয়াতে ১৮ জঙ্গি নিহত এবং ৬ জন আহত হয়েছে। কারাক জেলায় ৮ জন এবং খাইবার জেলায় ৪ জন জঙ্গি নিহত হয়েছেন। খাইবার জেলায় আরও ২ জন আহত হয়েছে।

অভিযানের সময় বিপুল পরিমাণ সমরাস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। আইএসপিআর জানিয়েছে, এলাকায় জঙ্গি উপস্থিতি পুরোপুরি নির্মূল করতে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী বলেছে, দেশ থেকে জঙ্গিবাদের হুমকি নির্মূল করতে তারা দৃঢ়প্রতিজ্ঞ।

এছাড়া দক্ষিণ ওয়াজিরিস্তানের আপারের ওমর রাঘাজাই পুলিশ পোস্ট থেকে অপহৃত চার পুলিশ সদস্যকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমরা যা চাচ্ছি তা কি সত্যিই আমাদের জন্য কল্যাণকর?

আমরা যা চাচ্ছি তা কি সত্যিই আমাদের জন্য কল্যাণকর?