ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

আনুষ্ঠানিকতা ছাড়াই বিদায় নিলেন ডোনাল্ড লু

  • আপলোড সময় : ২৬-০১-২০২৫ ০৩:০৪:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৫ ০৩:০৪:৫০ অপরাহ্ন
আনুষ্ঠানিকতা ছাড়াই বিদায় নিলেন ডোনাল্ড লু
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র মেয়াদ শেষ হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, ২০২৫ সালের ১৭ জানুয়ারি তার মেয়াদ শেষ হয়েছে এবং তাকে সরানো বা বরখাস্ত করা হয়নি। রোববার (২৬ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডন নিউজ।

ডোনাল্ড লু দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বিশেষভাবে পরিচিত, বিশেষ করে বাংলাদেশ ও পাকিস্তানের ক্ষেত্রে। শেখ হাসিনার সরকারের পতনের আগে ও পরে তিনি দুই দফায় বাংলাদেশ সফর করেন। তিনি পাকিস্তানেও রাজনৈতিক অস্থিরতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

২০২৪ সালের সেপ্টেম্বরে ডোনাল্ড লু’র বাংলাদেশ সফর নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছিলেন, তিনি ঢাকায় মার্কিন সহায়তাকারী প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। তার সফরের সময় অর্থনৈতিক প্রবৃদ্ধি, সুশাসন, আর্থিক স্থিতিশীলতা এবং উন্নয়নের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টাদের সঙ্গে আলোচনা হয়।

এর আগে, ২০২৩ সালে, যুক্তরাষ্ট্র অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কিছু বাংলাদেশি নাগরিকের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করেছিল। ডোনাল্ড লু’র সফরের সময় এ নিষেধাজ্ঞার বিষয়টিও আলোচনার গুরুত্বপূর্ণ অংশ ছিল।

ডোনাল্ড লু’র মেয়াদ শেষ হওয়ার পর, মার্কিন পররাষ্ট্র দপ্তর এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আগ্রহের বিষয়ে তাদের সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী