ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন

বিদ্যমান গণপরিবহন ব্যবস্থা চালু রেখে যানজট-দূষণ রোধ সম্ভব না

  • আপলোড সময় : ২৬-০১-২০২৫ ০৫:৩২:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৫ ০৫:৩২:৪৫ অপরাহ্ন
বিদ্যমান গণপরিবহন ব্যবস্থা চালু রেখে যানজট-দূষণ রোধ সম্ভব না
বিদ্যমান গণপরিবহন ব্যবস্থা চালু রেখে রাজধানী ঢাকার যানজট, পরিবেশ-বায়ু দূষণ কমানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।তিনি বলেন, আমাদের গণপরিবহন ব্যবস্থাকে সচল রেখে দুর্ঘটনা কমানো, শব্দ দূষণ নিয়ন্ত্রণ, বায়ু দূষণ নিয়ন্ত্রণ করা যাবে না। সেক্ষেত্রে আমাদের পুরো জিনিসটাকে গণপরিবহন ব্যবস্থাপনা ঢেলে সাজাতে হবে।রোববার ২৬ জানুয়ারি রাজধানীর গ্রিন রোডের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পানি ভবনে বাংলাদেশ জলবায়ু উন্নয়ন পার্টনারশিপ কার্যকর করার লক্ষ্যে আয়োজিত এক কর্মশালার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

পরিবেশ ও জলবায়ু রক্ষায় ইলেকট্রিক গাড়ি নামানোর কোনো চিন্তা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমাদের সময় অল্প। কিন্তু জনগণের আকাঙ্ক্ষার চাপ আমাদের উপর অনেক বেশি। অবশ্য, আমরা জনপ্রত্যাশার এই চাপ মেনে নেই। কারণ, জনগণের প্রত্যাশা যত সুতীক্ষ্ণ হবে আমাদের কাজও তত বেশি ত্বরান্বিত হবে। তবে মুশকিল হচ্ছে একটি সীমাবদ্ধ সময়ের মধ্যেই আমাদের কাজগুলো করতে হচ্ছে। ইভির বিষয়টিও দীর্ঘমেয়াদি।পরিবেশ মন্ত্রণালয় স্বাধীনভাবে কাজ করতে পারছে না উল্লেখ করে তিনি বলেন, চুনতি অভয়ারণ্যের বড়-বড় পাহাড় কেটে বড় রেললাইন হয়েছে। আর এটাকে উন্নয়ন হিসেবে মেনে নেওয়া হচ্ছে। কিন্তু এই পাহাড় কেটে যদি উন্নয়ন হয় তাহলে পরিবেশ রক্ষার দায়িত্বে আলাদা কোনো মন্ত্রণালয় থেকে লাভ নেই। পরিবেশ মন্ত্রণালয়কে যদি তার স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে না দেওয়া হয় এবং উন্নয়নের চাপ ও উন্নয়নের সিদ্ধান্ত যদি পরিবেশ অধিদপ্তরের উপরে চাপিয়ে দেওয়া হয় তাহলে পরিবেশ রক্ষা করা সম্ভব হবে না।

তিনি আরও বলেন, আমাদের কাজটাই হচ্ছে নিয়ন্ত্রণ করা। কিন্তু আমরা যদি সেটি স্বাধীনভাবে করতে না পারি, তাহলে দেখা যাচ্ছে উন্নয়ন এবং পরিবেশের মধ্যে ভারসাম্য আনা যাবে না। আর উন্নয়নকে যদি প্রাধান্য দিয়ে পরিবেশকে সাব-সাবজেক্ট রাখা হয়, তাহলে যেরকম পরিবেশ আমরা চাই সেটি পাব না।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ