ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পৌরসভা প্রতিষ্ঠার দেড়শ বছরে সিটি করপোরেশন পেল বগুড়া নারী আসনে বিএনপি থেকে মনোনীত ৩৬ প্রার্থীর নাম ঘোষণা সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী ভারতে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে নিহত ২০ বগুড়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান

৫ দেশে নিষিদ্ধ অক্ষয়ের সিনেমা

  • আপলোড সময় : ২৬-০১-২০২৫ ০৫:৫৯:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৫ ০৫:৫৯:৩৮ অপরাহ্ন
৫ দেশে নিষিদ্ধ অক্ষয়ের সিনেমা
বলিউড সুপার স্টার অক্ষয়ের ‘রুস্তম’ সিনেমাটি ভারতের বাইরে দীর্ঘদিন আগে নিষিদ্ধ করা হয়েছিল। আবারও এ ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। এবার পশ্চিম এশিয়ায় তার ‘স্কাই ফোর্স’ নিষিদ্ধ করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার এবং ওমানে সিনেমাটি প্রদর্শন করা যাবে না। কেউ কেউ দাবি করেছেন, ‘স্কাই ফোর্স’ সিনেমাটিতে নাকি ভারত-পাকিস্তানের দ্বন্দ্বকে আবারও উসকে দেওয়া হয়েছে। ফলে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।দুই দেশের বৈরিতা ভারতের স্বাধীনতার সময় থেকেই। সেই দ্বন্দ্ব সিনেমার মাধ্যমে পশ্চিম এশিয়ায় ছড়িয়ে পড়ুক, চাইছে না ওই অংশের দেশগুলো। তারা সিনেমাটি দেখানো ঠিক মনে করছে না। এমনই জানিয়েছেন সিনেমার সঙ্গে যুক্ত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি। তিনি আরও জানিয়েছেন, ‘ফাইটার’ বা ‘রুস্তম’ ছাড়াও এর আগে একই কারণে একাধিক সিনেমা পশ্চিম এশিয়ায় নিষিদ্ধ করা হয়েছিল। যেমন, ‘আর্টিকেল ৩৭০’ সিনেমাটিকে মুক্তির অনুমতি দেওয়া হয়নি। ২০২৩ সালের দীপাবলিতে মুক্তি পাওয়া সিনেমা ‘টাইগার ৩’ কুয়েত, ওমান এবং কাতারে নিষিদ্ধ হয়েছিল।

অন্যদিকে ২০২২ সালে বিজয় থালাপতি অভিনীত ‘বিস্ট’ কাতার এবং কুয়েতে নিষিদ্ধ করা হয়েছিল, পাকিস্তান এবং সন্ত্রাসবাদকে তুলে ধরার কারণে। যদিও একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে ‘স্কাই ফোর্স’ নিষিদ্ধকরণ নিয়ে বিস্ময় প্রকাশ করা হয়েছে। সিনেমা সমালোচক এবং বিশেষজ্ঞরা এটি দেখে পাল্টা প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, ‘স্কাই ফোর্স’সিনেমাটি নিষিদ্ধ করার মতো উগ্র জাতীয়তাবাদ দেখানো হয়নি।সাম্প্রতিক কোনো হিন্দি সিনেমাতেই এ ধরনের কোনো বার্তা বা দৃশ্য দেখানো হয়নি। ফলে পশ্চিম এশিয়ায় এ নিষেধাজ্ঞা ব্যাপক বিস্ময়ের জন্ম দিয়েছে। ‘স্কাই ফোর্স’সিনেমাটিতে অক্ষয় ছাড়াও সারা আলি খান, নিমরত কৌর, শরদ কেলকারসহ আরও অনেকে অভিনয় করেছেন।

কমেন্ট বক্স
নারী আসনে বিএনপি থেকে মনোনীত ৩৬ প্রার্থীর নাম ঘোষণা

নারী আসনে বিএনপি থেকে মনোনীত ৩৬ প্রার্থীর নাম ঘোষণা