ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক বিদেশ সফর ‘সফল’, প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ প্রথম বিদেশ সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৯২০ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫০ হাজারের অধিক কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ১৬৪, এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে: স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও নদী ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা চান প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রীর আহ্বান ভেনেজুয়েলায় ভূমিকম্প: ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা নকআউটের স্বপ্ন নিয়ে ব্রাজিলের মুখোমুখি স্কটল্যান্ড চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনব: শিক্ষামন্ত্রী শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, গুরুত্ব পাবে যেসব বিষয় আমি না থাকলে ইসরায়েল চূর্ণ বিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় নতুন মোড়, ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত

নেতানিয়াহুকে হত্যা করবে একজন ইসরায়েলি : নতুন হিজবুল্লাহ প্রধান

  • আপলোড সময় : ৩১-১০-২০২৪ ০২:০৫:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৪ ০২:০৫:৫০ অপরাহ্ন
নেতানিয়াহুকে হত্যা করবে একজন ইসরায়েলি : নতুন হিজবুল্লাহ প্রধান
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়েছেন নতুন হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম। লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলনের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার প্রথম ভাষণে তিনি এই হুমকি দেন। 

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, কাসেম দাবি করেন যে, নেতানিয়াহু হামলার ভয়ে জীবন নিয়ে চিন্তিত। 

তিনি উল্লেখ করেন, "একজন ইসরায়েলি একদিন নেতানিয়াহুকে হত্যা করবে।" 

কাসেম তার বক্তব্যে বলেন, "আমরা নেতানিয়াহুর ঘরে একটি ড্রোন পৌঁছাতে সক্ষম হয়েছি। তিনি এখন বেঁচে আছেন, কিন্তু আমাদের কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে আমরা জানিয়েছি যে তিনি খুবই ভীতসন্ত্রস্ত।"

এছাড়াও, তিনি সতর্ক করেন যে, "শত্রুকে অবশ্যই জানতে হবে যে আমাদের গ্রাম এবং শহরগুলোতে বোমা হামলা চালিয়ে আমাদের পিছু হটানো যাবে না।" 

উল্লেখ্য, ২১ অক্টোবর নেতানিয়াহুর বাসভবনের শোয়ার ঘরে হিজবুল্লাহ একটি ড্রোন হামলা চালায়, তবে সেই সময় নেতানিয়াহু এবং তার পরিবার সেখানে উপস্থিত ছিলেন না।

কমেন্ট বক্স
ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান