ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

রাষ্ট্রীয় মর্যাদায় দেশের প্রথম সেনাপ্রধান কে এম শফিউল্লাহ'র প্রথম জানাজা রূপগঞ্জে

  • আপলোড সময় : ২৬-০১-২০২৫ ০৬:৩৯:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৫ ০৬:৩৯:২৭ অপরাহ্ন
রাষ্ট্রীয় মর্যাদায় দেশের প্রথম সেনাপ্রধান কে এম শফিউল্লাহ'র প্রথম জানাজা রূপগঞ্জে
রূপগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় দেশের প্রথম সেনাপ্রধান, মুক্তিযুদ্ধের এস ফোর্স বাহিনীর অধিনায়ক ও ৩ নম্বর সেক্টরের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) কে এম শফিউল্লাহ (বীর উত্তম) এর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এসময় হাজারও মানুষের ঢল নামে সেখানে।সেনাবাহিনীর বিশেষ তত্ত্বাবধানে রোববার (২৬ জানুয়ারি) বাদ জোহর দুপুর সোয়া দুইটায় তার জন্মস্থান নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে গার্ড অব অনারের মধ্য দিয়ে এই জাতীয় বীরের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।এ সময় সাবেক সেনাপ্রধান কে এম শফিউল্লাহ'র জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দীপু, সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামসহ মরহুমের একমাত্র ছেলে কাজী ওয়াকার আহমেদ, নিকট আত্মীয়স্বজন, এলাকাবাসী ও বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতারা অংশ নেন।জানাজা শেষে মরহুম কে এম শফিউল্লাহ আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

কে এম শফিউল্লাহ'র একমাত্র ছেলে কাজী ওয়াকার আহমেদ সময় সংবাদকে বলেন, ‘আমার বাবা দীর্ঘ জীবন পেয়েছেন। নব্বই বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। গত দুই বছর ধরে তিনি অসুস্থ ছিলেন। এরপর সিএমএইচে চিকিৎসা নেন। দুই তিন সপ্তাহ হাসপাতালে থাকতেন। একটু সুস্থ হলে আবার বাসায় চলে আসতেন। হাসপাতালে যাওয়া-আসা করে তিনি চিকিৎসা নিয়েছিলেন। তবে গত দুই মাস ধরে তিনি বেশি অসুস্থ ছিলেন। যে কারণে গত ২ জানুয়ারি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি ভর্তি হন। টানা ২৪ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় রোববার সকাল ৮টা ৪৫ মিনিটে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।’কে এম শফিউল্লাহ'র একমাত্র ছেলে কাজী ওয়াকার আহমেদ আরও বলেন, ‘সিএমএইচ কর্তৃপক্ষের প্রতি আমরা গভীরভাবে কৃতজ্ঞ। তারা আমার বাবার চিকিৎসার ব্যাপারে যথেষ্ট করেছেন। উনারা জান-প্রাণ দিয়ে আমার বাবার দেখাশুনা করেছেন’।তিনি জানান, রোববার বাদ আছর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় জানানা শেষে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয়েছে।

সাবেক সেনাপ্রধান কে এম শফিউল্লাহ ১৯৩৪ সালের ২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে তিনি জন্মগ্রহণ করেন। দেশ স্বাধীন হবার পর ১৯৭৫ সালের ২৪ আগস্ট পর্যন্ত তিনি সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন। ১৯৭৬ থেকে ১৯৯১ সাল পর্যন্ত তিনি মালয়েশিয়া, কানাডা, সুইডেন ও ইংল্যান্ডসহ বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।অবসর গ্রহণের পর সাবেক সেনাপ্রধান কে এম শফিউল্লাহ ১৯৯৫ সালে আওয়ামী লীগে যোগদানের মধ্য দিয়ে রাজনীতিতে পদার্পণ করেন। পরের বছর ১৯৯৬ সালে নারায়ণগঞ্জ-১ আসন (রূপগঞ্জ) থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। কে এম শফিউল্লাহ তিন মেয়ে, এক ছেলে ও স্ত্রীসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। এছাড়া রূপগঞ্জে তার বহু অবদানের কথা জানিয়েছেন এলাকাবাসী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও তার নিকট আত্মীয়-স্বজনরা।

জানাজা শেষে কে এম শফিউল্লাহ'র স্মৃতিচারণ করতে গিয়ে তার ভাতিজা রহমত উল্লাহ সময় সংবাদকে বলেন, ‘আমার চাচা খুবই নীতিবান, ন্যায়পরায়ণ ও সৎ মানুষ ছিলেন। দল মত সব কিছুর ঊর্ধ্বে ছিলেন। যে কোন দলের, যে কোন ধর্মের মানুষ তার কাছে এলে তিনি সবাইকে আপন করে নিতেন। উনি নিজের মতো চলতেন। কোন অন্যায়কে প্রশ্রয় দিতেন না। আমি আমার বাবার সঙ্গে যতোটুকু মিশেছি তার চেয়ে অনেক বেশি মিশেছি চাচার সঙ্গে ছোটবেলা থেকেই তার সংস্পর্শে বড় হয়েছি। রূপগঞ্জের প্রতি তার গভীর ভালোবাসা দেখেছি। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। কিন্তু যখনই রূপগঞ্জের নাম শুনতেন তার মুখে হাসি ফুটে উঠত। তিনি খুব খুশি হতেন এবং অনেকটা,সুস্থ বোধ করতেন। রূপগঞ্জে তার অনেক অবদান রয়েছে। এগুলো বলে শেষ করা যাবে না। আমরা রূপগঞ্জের মানুষ তাকে নিয়ে গর্বিত ও তার প্রতি কৃতজ্ঞ। আমরা একজন আদর্শবান, ধর্মপ্রাণ বিশাল ব্যক্তিত্বকে হারিয়েছে। সবার কাছে তার জন্য দোয়া চাই।’জানাজার পর কে এম শফিউল্লাহ সম্পর্কে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু বলেন, ‘আমিও রূপগঞ্জের সন্তান। এখানে বড় হয়েছি এবং রাজনীতি করছি। তাকে কাছ থেকে দেখেছি। কে এম শফিউল্লাহ সাহেব বাংলাদেশের ইতিহাসের একটি অংশ। তিনি বাংলাদেশের প্রথম সেনাপ্রধান ও মুক্তিযুদ্ধের ৩ নম্বর সেক্টুরের কমান্ডার ছিলেন। রূপগঞ্জে স্কুল করেছেন, মসজিদ করেছেন। অনেক কিছু করেছেন। রূপগঞ্জের মানুষের জন্য আরও কিছু করার জন্য তিনি অনেক চেষ্টা করেছেন।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী