ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

আজ পবিত্র শবে মেরাজ

  • আপলোড সময় : ২৭-০১-২০২৫ ১২:৩২:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৫ ১২:৩২:৫১ অপরাহ্ন
আজ পবিত্র শবে মেরাজ
আজ ২৭ জানুয়ারি, পবিত্র শবে মেরাজ। ধর্মপ্রাণ মুসলমানেরা এই রাতে পরম করুণাময় আল্লাহ তাআলার নৈকট্য লাভের আশায় ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন।

‘শবে মেরাজ’ আরবি এবং ফার্সি দুটি শব্দের সমন্বয়। ফার্সি শব্দ ‘শব’ অর্থ রাত এবং আরবি শব্দ ‘মেরাজ’ অর্থ ঊর্ধ্বগমন। ইসলামের ইতিহাসে এটি এমন একটি রাত, যখন মহানবী হযরত মুহাম্মদ (সা.) আল্লাহর নির্দেশে ঊর্ধ্বলোকে আরোহণ করেন এবং আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করেন।

ইসলামের বর্ণনা অনুযায়ী, মহানবী মুহাম্মদ (সা.)-এর জীবনে শবে মেরাজ একটি অলৌকিক এবং ঐতিহাসিক ঘটনা। এ রাতে মহানবী (সা.) সাত আসমান পেরিয়ে আরশে আজিমে গমন করেন। সেখানে তিনি আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করেন এবং মুসলিম উম্মাহর জন্য পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে ফিরে আসেন।

পবিত্র শবে মেরাজ উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানরা কুরআনখানি, নফল নামাজ, জিকির-আজকার, ওয়াজ মাহফিল, দরুদ পাঠ এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে রাতটি উদযাপন করবেন।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদার সঙ্গে আজকের এই মহিমান্বিত রাত পালিত হচ্ছে। আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং দুনিয়া ও আখিরাতে মুক্তির আশায় মুসলিম উম্মাহর এ রাতের ইবাদত বিশেষ তাৎপর্যপূর্ণ।

সকলের জন্য পবিত্র শবে মেরাজের শুভেচ্ছা। আল্লাহ তাআলা আমাদের সবার ইবাদত কবুল করুন।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম