ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

নীলক্ষেতে পুলিশের অবস্থান, মিরপুরে সড়কে বাঙলা কলেজের শিক্ষার্থীরা

  • আপলোড সময় : ২৭-০১-২০২৫ ১২:৪০:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৫ ১২:৪০:১৬ অপরাহ্ন
নীলক্ষেতে পুলিশের অবস্থান, মিরপুরে সড়কে বাঙলা কলেজের শিক্ষার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে রোববার রাতে সংঘর্ষের পর রাজধানীর নীলক্ষেত মোড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। উত্তেজনা সামাল দিতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অপরদিকে, মিরপুরে বাঙলা কলেজের শিক্ষার্থীরা সোমবার (২৭ জানুয়ারি) সকাল থেকে সড়ক অবরোধ করে রেখেছেন। সংঘর্ষের ঘটনায় জড়িতদের শাস্তি ও পুলিশের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তারা এই কর্মসূচি পালন করছেন।

সকালে নীলক্ষেত মোড় ঘুরে দেখা গেছে, সড়কের দুই পাশে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের কোনো আন্দোলন সেখানে দেখা যায়নি।

সাত কলেজের শিক্ষার্থীরা এর আগে ঘোষণা দিয়েছিলেন, সোমবার সকাল ৯টা থেকে নিজ নিজ কলেজের সামনের সড়ক অবরোধ করবেন। উত্তপ্ত পরিস্থিতি বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

অধিভুক্ত সাত কলেজের সোমবারের সব চূড়ান্ত পরীক্ষাও স্থগিত করা হয়েছে। পরিস্থিতি সমাধানে দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যক্ষদের সাথে বৈঠকে বসবেন।

শিক্ষার্থীরা পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সংঘর্ষে জড়িতদের বিচারের দাবি জানাচ্ছেন। তাদের দাবি, এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী